abc, Author at Mati News - Page 406 of 462
Tuesday, June 16

Author: abc

বিদ্যুত্ খরচ কমাতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চিন!

বিদ্যুত্ খরচ কমাতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চিন!

Cover Story, Tech news
অমাবস্যার রাতে চাঁদ দেখেছেন কখনও? বা পূর্ণিমাতে একাধিক চাঁদ? কথাটা শুনে কোনও হেয়ালি মনে হতেই পারে। কিন্তু এ কোনও হেয়ালি নয়, বাস্তবে যে এমনটাই হতে চলেছে চিনে। আকাশে কৃত্রিম চাঁদ বানিয়ে রাতের অন্ধকারকে আলোকিত করার চেষ্টায় মেতেছে চিন। বিদ্যুতের খরচ কমাতে, এমনকি স্ট্রিট লাইটের ব্যবহার বন্ধ করতেই এমন অভিনব পরিকল্পনা করেছে ড্রাগনের দেশ। চায়না ডেলি-র রিপোর্ট অনুযায়ী,  সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই এই কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন বলে আশা প্রকাশ করেছেন সে দেশের বিজ্ঞানীরা। প্রাথমিক ভাবে চিনের চেঙদু শহরে একটি কৃত্রিম চাঁদ লাগানো হবে। যদি সেই প্রকল্প সফল হয়, তা হলে ২০২২-এর মধ্যে আকাশে আরও তিনটি চাঁদ ‘ঝোলাবে’ চিন। এমনটাই জানিয়েছেন, চেঙদু অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রোইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট-এর চেয়ারপার্সন উ চুনফেঙ। তাঁরাই এই প্রকল্পের কাজটি ক...
৩ থেকে ৫ বছর বয়সী বাচ্চার নিরাপত্তায় কিছু জরুরি টিপস

৩ থেকে ৫ বছর বয়সী বাচ্চার নিরাপত্তায় কিছু জরুরি টিপস

Cover Story, Health and Lifestyle
৩-৫ বছর বয়সটাই বেশি চঞ্চলতার এবং এ সময়টাতে বাচ্চারাও থাকে বেপরোয়া প্রকৃতির। নির্দ্বিধায় অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে উটকো বিপদ ডেকে আনতে পারে যেকোনো সময়। এ বয়সী বাচ্চা দের তাই সবসময় চোখে চোখে রাখা চাই। হাজারো সতর্কতার মাঝে আজ রইল অল্প কয়েকটি টিপস। পরবর্তীতে আরো টিপসের জন্য চোখ রাখুন মাটিনিউজের লাইফস্টাইল বিভাগে। আপনার লেখা পাঠানো টিপস পাঠান এই ঠিকানায় news@matinews.com। ১। গোলাকার কোনো বস্তু, যা সহজে গলা দিয়ে নামতে পারে এমন যত খেলনা বা খেলনার অংশ আছে, সব ঝেঁটিযে বিদেয় করুন। ২। সেদ্ধ ডিম কখনো আস্তটা হাতে তুলে দেবেন না বাচ্চার হাতে । ভেঙে ভেঙে খাওয়াবেন। এ বয়সী বাচ্চাদের গলায় ডিম আটকে মৃত্যুর ঘটনা কিন্তু কম নয়। ৩। সিপি বা কাজি ফার্মের চিকেন বল খেতে দিলেও একই সতর্কতা বজায় রাখুন। বলটাকে ভেঙে তারপর ওর মুখে দিন। পুরোটা দিয়ে দিতে যাবেন না। গলায় আটকে গেল বাচ্চারা সেটা বোঝাতেও পারবে না। সময়মতো ব...
নতুন মোবাইল কিনছেন? রইল টিপস

নতুন মোবাইল কিনছেন? রইল টিপস

Health and Lifestyle, Tech news
ফোন কেনার পরে আপনার প্রথম কাজই হবে ফোনে ভাল মানের গ্লাস স্ক্রিন গার্ড ও ফোন কেস লাগানো। এতে ভিড়ের মাঝে স্ক্রিনের ক্ষতি হবে না। ধাক্কাধাক্কিতে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ১০০ শতাংশ চার্জ হওয়ার আগে ফোন ব্যবহার করার অভ্যাস ছাড়ুন। তাতে ফোনের ব্যাটারির কর্মক্ষমতাও যেমন বাড়বে, তেমনই বাইরে যত খুশি ব্যবহারও করতে পারবেন। তাড়াতাড়ি কিনে ফেলুন একটা রবারের ফোন হোল্ডার। এতে ফোন সহজে আপনার গ্রিপ থেকে আলগা হয়ে যাবে না। পুজোর ভিড়ে কখন কী হয় বলা যায় না। তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। ফোনে ডাউনলোড করুন অ্যান্টি থেফ্‌ট সফটওয়্যার। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও অনায়াসে পেয়ে যাবেন তার হদিশ। সঙ্গে রাখুন নরম কাপড়। চেষ্টা করুন সব সময় ফোন শুকনো ও পরিস্কার রাখতে। এতে ফোনের ডিভাইসের আয়ু বাড়ে। ভিজে গেলে তাড়াতাড়ি ব্যাটারি খুলে নিয়ে শুকিয়ে নিন হাওয়ায়। বাড়ির...
আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২

আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২

Cover Story, Tech news
বাজারে আসছে স্যামসাং পরিবারের নতুন সদস্য স্যামসাং গ্যালাক্সি বুক ২। এটা কোনও সাধারণ কম্পিউটার নয়। এটিতে ইনটেল চিপ ব্যাবহার করা হয়নি। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫০ দ্বারা চালিত। চলতি বছরে দ্বিতীয়বার কোনও ডিভাইসে এই প্রযুক্তি ব্যাবহৃত হচ্ছে। এই প্রসেসরের জন্য এর পারফর্ম্যান্স বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। অপেক্ষা আর কয়েক দিনের। বাজারে আসছে স্যামসাং পরিবারের নতুন সদস্য স্যামসাং গ্যালাক্সি বুক ২। এটা কোনও সাধারণ কম্পিউটার নয়। এটিতে ইনটেল চিপ ব্যাবহার করা হয়নি। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫০ দ্বারা চালিত। চলতি বছরে দ্বিতীয়বার কোনও ডিভাইসে এই প্রযুক্তি ব্যাবহৃত হচ্ছে। এই প্রসেসরের জন্য এর পারফর্ম্যান্স বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। স্যামসাংয়ের এই নতুন মডেলটি পুরোপুরি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর ওজন আটশো গ্রামেরও কম। যদিও এটি আইপ্যাডের মতো হাল্কা নয়, তবুও এটিকে একটি ট্যাবলেটের মতো ব্...
বলিউডে যৌন হেনস্থা : ইন্ডিয়ান আইডল ছেঁটে ফেলল অনু মালিককে

বলিউডে যৌন হেনস্থা : ইন্ডিয়ান আইডল ছেঁটে ফেলল অনু মালিককে

Entertainment
#মিটু-র ধাক্কায় টালমাটাল বলিউড। কেউ মাঝ পথে ছবি ছাড়ছেন, কেউ আবার নিজেই সরে দাঁড়াচ্ছেন। তালিকায় শেষ সংযোজন সঙ্গীত পরিচালক অনু মালিক। এ বার ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক থেকে সরিয়ে দেওয়া হল অনুকে। যে চ্যানেলে গানের ওই রিয়্যালিটি শো চলত, ওই বেসরকারি চ্যানেলের তরফে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ইন্ডিয়ান আইডল-এর বিচারকদের প্যানেলে অনু মালিককে আর রাখা হচ্ছে না। তবে শো যথা সময়েই চলবে।’’ শুরু থেকেই এই রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে ছিলেন অনু। অন্য বিচারক পরিবর্তন হলেও সিজন-১০-এ এসেও তাঁর জায়গা বদল হয়নি। এই সিজনে অনু মালিকের সঙ্গে এই শোয়ের বিচারক রয়েছেন বিশাল দাদলানি ও নেহা কক্কর। ওই বেসরকারি টিভি চ্যানেলের বিবৃতিতে অবশ্য অনু মালিককে বাদ দেওয়ার কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মত, সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে পর পর যৌন হেনস্থ তথা...
তসলিমা নাসরিন এর স্ট্যাটাস থেকে :  আমি কি সবরিমালায় ঢুকতে পারবো?

তসলিমা নাসরিন এর স্ট্যাটাস থেকে : আমি কি সবরিমালায় ঢুকতে পারবো?

Cover Story, Stories
কেরালার সবরিমালা মন্দিরে, যে মেয়েদের বয়স ১০ থেকে ৫০ বছর , তারা ঢুকতে পারবে না, এই ছিল নিয়ম। দেবতা আয়াপ্পার ব্রহ্মচর্য নষ্ট হতে পারে ঋতুমতী মেয়েদের উপস্থিতিতে, এ কারণেই মেয়েদের মন্দিরে ঢোকা বারণ ছিল। কিন্তু সেদিন সুপ্রীম কোর্ট রায় দিয়েছে, সব বয়সের মেয়েরাই সবরিমালায় ঢুকতে পারবে। এই রায়ের পর চার হাজার মহিলাসহ কয়েক হাজার পুরুষ রাস্তায় মিছিল করেছে সুপ্রীম কোর্টের রায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, যে মেয়েই ঢুকতে চেয়েছে মন্দিরে, বাধা দিয়েছে আয়াপ্পা ভক্তরা। রাজনৈতিক দলগুলোও চুপ। আসলে আয়াপ্পা ভক্তরা, এমনকী মেয়েভক্তরাই যদি না চায় মেয়েরা মন্দিরে ঢুকে দেবতা আয়াপ্পার ধ্যান ভঙ্গ করুক, তবে কেন সুপ্রীম কোর্ট এমন এক রায় দেবে, যে রায় সবরিমালার ঐতিহ্যকে ভেঙ্গে চুরচুর করে! ঐতিহ্য বাঁচিয়ে রাখতে জান দেবে ভক্তরা। পরিস্থিতি এখন এমন। কেরালার সরকার সুপ্রীম কোর্টকে রায় নিয়ে আবার ভেবে দেখতে অনুরোধ করেছে। আজ সন্ধ্যেয় আম...
টিনএজার টিপস : ক্রেয়ন গলা প্রজাপতি

টিনএজার টিপস : ক্রেয়ন গলা প্রজাপতি

Teen
দ্রুত গিফট কার্ড হিসেবে কপি করতে পারো এ নকশাটা। দেখতে বেশ নজরকাড়া হলেও বানানো কিন্তু খুবই সহজ। নিখুঁতভাবে প্রজাপতির আউটলাইন আঁকতে না পারলে গুগল ইমেজ আর প্রিন্টারের সাহায্য নিতে পারো। মাপমতো সাদা আর্ট পেপার কেটে মাঝ বরাবর ভাঁজ করে নাও। ক্রেয়ন গুড়ো করে তার ওপর হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস ছুড়লেই ধীরে ধীরে গলে যাবে ক্রেয়ন। সুন্দর মতো ছড়িয়ে দাও রং। রঙ নির্বাচনে উজ্জ্বল রঙ যেমন টকটকে লাল, কাঁচা হলুদ ও উজ্জ্বল সবুজ কিংবা বেগুণী রং বেছে নেবে। এরপর আউটলাইন এঁকে শক্ত আর্ট পেপারে একই সাইজের দুটো প্রজাপতি কেটে নিলেই হলো। প্রথম প্রজাপতিটাকে রঙিন কার্ডের ওপর পুরোপুরি আঠা দিয়ে লাগিয়ে দাও। দ্বিতীয় প্রজাপতিটাকে কার্ডের মাঝের ভাঁজ বরাবর আঠা লাগিয়ে বসাও। এরপর দ্বিতীয় প্রজাপতিটার ডানা দুটো সামান্য চাপ দিয়ে উপরে উঠিয়ে দাও। এভাবে তিন রঙের তিনটা প্রজাপতি বানিয়ে আরেকটা আয়তাকার ফোম কিংবা বোর্ডের ওপর আঠা দিয়ে লাগি...
ক্যান্সারের কারণ হতে পারে তিল

ক্যান্সারের কারণ হতে পারে তিল

Health and Lifestyle
সামান্য তিল বা আঁচিল অনেক সময় ত্বকে মেলানোমা নামক মারাত্মক ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। আর এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজন সাবধানতা ও সঠিক নির্দেশনা। তিল কিংবা আঁচিল থেকে ত্বকে ক্যান্সারের কিছু লক্ষণ সম্পর্কে জেনে নিন। * স্বাস্থ্যকর তিলগুলো সাধারণত একই রঙের হয়ে থাকে। কিন্তু এটি মেলানোমায় রূপান্তরিত হতে শুরু করলে এর রঙের গাঢ়ত্বের পরিবর্তন দেখা দেয়। * তিল সাধারণত গোলাকৃতি বা ডিম্বাকৃতির হয়ে থাকে। কিন্তু মেলানোমার এরকম নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না। * তিল প্রাথমিক অবস্থা থেকে বড় হওয়া বিপদের লক্ষণ। সাধারণভাবে বলা হয় ৬ মি.মি-এর বড় হলে সতর্ক হওয়া প্রয়োজন। * সমতল তিল হঠাৎ উঁচু হয়ে বা একটি পিণ্ডের মত হতে উঠতে পারে। অথবা আগের চেয়ে শক্ত বলেও মনে হতে পারে। এছাড়াও তিলে চুলকানি, রক্তপাত বা প্রদাহ দেখা দিলেও তা সতর্ক হতে হবে। * ঝুঁকিতে রয়েছেন যারাঃ যাদের একটু বেশি ফর্সা চামড়া অর্থাৎ যাদের শরী...
রক্তশূন্যতা দূর করে যে খাবার

রক্তশূন্যতা দূর করে যে খাবার

Cover Story, Health and Lifestyle
রক্ত স্বল্পতার কারণ ও লক্ষণ সমূহ: কারণ আয়রনের অভাব, ভিটামিন বি১২ এর অভাব, ফলিক অ্যাসিডের অভাব, অতিরিক্ত রক্তপাত,পাকস্থলিতে ইনফেকশন, লক্ষণ: অবসন্নতা, ক্লান্তিভাব, বমি, ঘাম হওয়া, মলের সঙ্গে রক্ত যাওয়া, ছোট শ্বাস, বেশি ঠাণ্ডা অনুভব করা ইত্যাদি রক্তশূন্যতার লক্ষণ হতে পারে। কিছু খাবার আছে যা প্রতিদিন খেলে রক্তস্বল্পতা দূর করা সম্ভব হবে। রক্তশূন্যতা প্রতিরোধ করবে এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিন। পালং শাক: পালং শাককে ক্যালসিয়াম, ভিটামিন এ, বি৯, ই, সি, বিটা কারটিন এবং আয়রন রয়েছে। যা রক্ত তৈরি করে থাকে। আধা কাপ পালং শাক সিদ্ধতে ৩.২ মিলিগ্রাম আয়রন আছে যা নারীদের দেহে ২০% আয়রন পূরণ করে থাকে। বিট: বিট আয়রন সমৃদ্ধ খাবার হওয়া খুব অল্প সময়ের মধ্যে এটি রক্ত স্বল্পতা দূর করে দেয়। এটি লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে এবং দেহে অক্সিজেন সরবারহ সচল রাখে। টমেটো: টমেটোতে ভিটামিন সি আছে যা অন্য খা...
জুতা চুরি করে ৪২ কোটি টাকা!

জুতা চুরি করে ৪২ কোটি টাকা!

Entertainment
বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়ার হবু বর নিক জোনাসের জুতা চুরি করবেন পরিণীতি চোপড়া। তা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু সেই জুতা ফিরে পাওয়ার জন্য দুলাভাইয়ের কাছে কতটা দাবি করতে পারেন শ্যালিকা? নিউজ এইটিনকে পরিণীতি চোপড়া জানিয়েছেন, নিক জোনাসের সঙ্গে এরই মধ্যে তাঁরা আলোচনা করেছেন। বিয়েতে তিনি জুতা চুরি করবেন, আর সেই জুতা ফিরে পাওয়ার জন্য নিক জোনাসকে ৫০ লাখ ডলার (৪১ কোটি ৯১ লাখ টাকা) দিতে হবে। জবাবে নিক তাঁকে জানিয়েছেন, তিনি এর জন্য ১ কোটি ডলার দিতে প্রস্তুত আছেন। আর তা শুনে শ্যালিকা পরিণীতি চোপড়া তো মহা খুশি। শ্যালিকা পরিণীতি চোপড়ার সঙ্গে দারুণ ভাব নিক জোনাসের। প্রিয়াঙ্কা চোপড়া আর পরিণীতি চোপড়া চাচাতো বোন। ভারতে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা চুরি করে লুকিয়ে রাখা অনেক পুরোনো রীতি। পরে লুকিয়ে রাখা জুতা ফিরে পাওয়ার জন্য মোটা অঙ্কের অর্থ কিংবা উপহার দাবি করেন শ্যালিকারা। বলিউডের বিভিন্ন ছবিতেও তা খুব আক...
বলিউডে যৌন হেনস্থা : ‘হ্যাশট্যাগ মি টু পুরুষদেরও আন্দোলন’

বলিউডে যৌন হেনস্থা : ‘হ্যাশট্যাগ মি টু পুরুষদেরও আন্দোলন’

Cover Story, Entertainment
‘হ্যাশট্যাগ মি টু’ পুরুষের বিরুদ্ধে বিদ্রোহ নয়, আবার পুরুষ বনাম নারী—এমনটাও ভাবার কারণ নেই। এ আন্দোলন সমাজকে নিরাপদ করবে। কেউ যদি ভাবেন হ্যাশট্যাগ মি টু পুরুষদের দোষী সাব্যস্ত করার একটা অস্ত্র, তাহলে ভুল হবে। এ আন্দোলন কিন্তু পুরুষদের জন্যও। বলিউডে যৌন হেনস্থা নিয়ে হ্যাশট্যাগ মি টু আন্দোলন নিয়ে এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেছেন বলিউড তারকা চিত্রাঙ্গদা সিং। ২৬ অক্টোবর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘বাজার’। চিত্রাঙ্গদা সিংএই ছবিতে আরও অভিনয় করেছেন সাইফ আলী খান, রাধিকা আপ্তে, রোহন মেহরা, ডেনজেল স্মিথ প্রমুখ। সম্প্রতি চিত্রাঙ্গদা সিং বলেছেন, ‘বাবুমশায় বন্দুকবাজ’ ছবিতে কাজ করার সময় পরিচালক কুশান নন্দী আর সহশিল্পী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁকে যৌন হেনস্তা করেছিলেন। আর পরে একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তা নিয়ে দম্ভ করে নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, ‘আমি দু-দুবার মজা নিয়েছি।’ সহশিল্পীর কাছ ...
অনিদ্রা সমস্যা কাটানোর উপায়

অনিদ্রা সমস্যা কাটানোর উপায়

Cover Story, Health and Lifestyle
কিছু সমস্যা আছে, যা আপাতদৃষ্ট সমস্যা বলে মনে হয় না। কিন্তু এর প্রভাব পড়ে শরীর ও মনে। সে রকম একটি সমস্যা অনিদ্রা। অনিদ্রা সমস্যা কাটানোর উপায় জানা যাক এবার কী কারণে ঘুম হচ্ছে না প্রথমত তা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক লোকের দিনে সাড়ে সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে কেউ কেউ দিনে মাত্র পাঁচ ঘণ্টা ঘুমিয়েও সুস্থ থাকেন। কেউ সুস্থ থাকেন ১১ ঘণ্টা ঘুমিয়ে। তবে মানুষ ৬ থেকে ১০ ঘণ্টার মতো ঘুমিয়ে সুস্থ থাকে। কী করবেন রাতের খাবার ১০টার মধ্যেই খেয়ে ফেলুন। খাওয়ার পর পরই শুয়ে পড়বেন না। ঘণ্টাখানেক হাঁটাহাঁটি, গল্পগুজব ও গান শুনে কাটিয়ে দিন। রাতের খাবার যেন হালকা ও সহজপাচ্য হয়। ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন। দুধের ক্যালসিয়াম ও মেলাটোনিন ঘুম আনতে সাহায্য করে। ঘুমাতে যাওয়ার আগে টিভি-ভিডিও দেখা চলবে না। কোনো উত্তেজক সিনেমা বা বই নয়। ঘর অন্ধকার করে শুতে পারেন। প...
দেশি খাবারে বুঁদ, কোনো মাংসই খাই না : অভিনেত্রী সম্পা

দেশি খাবারে বুঁদ, কোনো মাংসই খাই না : অভিনেত্রী সম্পা

Entertainment, Glamour
নানা ধরনের সবজি আইটেম, বিভিন্ন রকম ভর্তা, মাছের কোপ্তা, বুটের ডাল ভুনা, মুড়িঘণ্টÑএসব আমার পছন্দের খাবার। এগুলো আমার সামনে পেলে সব খেয়ে ফেলি ক্ষুধা না থাকলেও। বলেছেন অভিনেত্রী সম্পা মাংস নয় মাছ ছোট-বড় সব মাছই পছন্দ। ছোট মাছের চচ্চড়ি, বড় মাছের পেটি ভাজি, আলু দিয়ে রুই মাছ রান্না আমার প্রিয়। তবে কোনো মাংসই আমি খাই না। খুব জোর করলে দেশি মুরগির মাংসের ঝোল একটু খাই। সাদামাটা খাবার রুটিন রাতে ও দুপুরে দুবেলাই ভাত খাই। তবে রাতে ভাতের পরিমাণ সামান্য। সাধারণত সবজি, মাছ ও ডাল খাই। তবে যে তরকারিই থাকুক না কেন, ভাতের সঙ্গে আমার লেবু লাগবেই। সকালেও লেবুর শরবত খাই। সঙ্গে মৌসুমি ফল খাই। বিদেশি সেফ দেশি খাবারের পাগল হলেও দেশি খাবার ভালো রান্না করতে পারি না। বরং ফ্রাইড রাইস ও চিকেন, পাস্তা, নুডলস, চায়নিজ কারি ভালো রাঁধতে পারি। তাই আমাকে বিদেশি সেফ বলতে পারেন। কোক-আইসক্রিম চাই-ই চাই মিষ্টির মধ...

এই বলিউড নায়িকাদের এখন আর দেখাই যায় না!

Entertainment
বলিউড এমন একটা জায়গা, কেরিয়ারে আচমকাই কেউ দু’ পা এগিয়ে যান, পর মুহূর্তেই পিছলে যান চার পা। সফল হয়েও থেমে যায় পেশা। বেশ কয়েক জন বলিউড হট নায়িকা অল্প বয়সেই ইতি টেনেছেন কেরিয়ারে। বলিউড ছবিতে বহু বছর তাঁদের দেখা যায় না খুব একটা। আয়েষা টাকিয়া: ২০০৪ সালে বলিউডে ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ দিয়ে ডেবিউ আয়েষার। তবে ২০১১ সালে ‘মড’ ছবির পর আর দেখা যায়নি তাঁকে। অমৃতা রাও: ২০০২ সালে কেরিয়ার শুরু করেন ‘অবকে বরস’ ছবি দিয়ে। তবে ২০১৩ সালে ‘সত্যাগ্রহ’ ছবির পর তাঁকে আর দেখা যায়নি। কিম শর্মা:২০০০ সালে মহব্বতেঁ ছবি দিয়ে কেরিয়ার শুরু। ২০০৬ সালে ‘জিন্দগি রকস’ ছবির পর তাঁকে আর বলিউডে দেখাই যায়নি। নম্রতা শিরোদকর: ১৯৯৮ সালে ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’ ছবিতে ডেবিউ। ২০০৪ সালে ‘রোক সাকো তো রোক লো’ ছবির পর নম্রতা একেবারে ব্যাকফুটে। দুই সন্তান আর স্বামী মহেশ বাবুকে নিয়ে দিব্যি রয়েছেন। সুস্মিতা সেন...
বলিউডে যৌন হেনস্থা : আমার স্কার্টটা টেনে নামিয়ে… অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ আরও ২ মহিলার

বলিউডে যৌন হেনস্থা : আমার স্কার্টটা টেনে নামিয়ে… অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ আরও ২ মহিলার

Cover Story, Entertainment
ওড়িশার সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র এবং যশরাজের নাতনি শ্বেতা পণ্ডিতের পর সঙ্গীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থা #মিটু অভিযোগ আনলেন আরও দুই মহিলা। এ বার তাঁর বিরুদ্ধে উঠল আরও ন্যক্কারজনক যৌন হেনস্থার অভিযোগ। প্রথম ঘটনাটি নয়ের দশকের। মেহবুব স্টুডিয়োতে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা ‘মিডডে’ পত্রিকায় অনু মালিকের বিরুদ্ধে এনেছেন ভয়াবহ অভিযোগ। তাঁর দাবি, স্টুডিয়োর মধ্যে তাঁকে একা পেয়ে চেপে ধরেছিলেন অনু মালিক। কিছু ক্ষণ পর অবশ্য তিনি নিজেই ক্ষমা চেয়ে নেন ওই মহিলার কাছে। যদিও ঘটনার এখানেই শেষ নয়। অভিযোগ, একটি সংস্থার জন্য চাঁদা আনতে গেলে ফের তাঁকে হেনস্থা করেন অনু মালিক। ওই মহিলা লিখেছেন, ‘‘আমি অনু মালিকের বাড়িতে গিয়ে কুৎসিত পরিস্থিতির মুখোমুখি হই। একটি সোফাতে আমার খুব কাছে এসে বসেছিলেন তিনি। ওঁর পরিবারের কেউ বাড়িতে নেই, এটা জানার পরেই বুঝতে পারি আমি ফাঁদে পড়ে গিয়েছি। উনি আমাকে জোর ক...