‘রাজপথেই ঈদ করব’
ঈদুল ফিতরের আগে এমপিওভুক্তির সুনির্দিষ্ট ঘোষণা না এলে রাজপথে ঈদ করার ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। পুলিশি বাধা উপেক্ষা করে এমপিওর দাবিতে গতকাল বুধবার চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা এই আন্দোলন করছেন।
জানা যায়, গতকাল সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ শিক্ষকদের প্রেস ক্লাবের সামনে থেকে ঠেলে সরিয়ে দেয়। এ সময় তিনজন নারী শিক্ষকসহ পাঁচজনকে আটক করে পুলিশ। তবে কিছু সময় পর দুজন শিক্ষককে ছেড়ে দেয়। এ সময় পুলিশের পিটুনিতে তিনজন শিক্ষক আহত হন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। আর দুপুর ২টার দিকে অন্য তিনজনকেও ছেড়ে দেয় পুলিশ।
আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুনির্দিষ্...














