জেনে নাও বাড়িতে জিম বানাতে কী-কী লাগবে
বাড়িতে যদি থাকে কিছুটা ফাঁকা জায়গা তা হলেই অল্প কিছু gym instruments কিনে নিজেই বানিয়ে নিতে পার নিজের ছোট্ট একটা জিম। কী-কী কিনবে?
ফিট থেকেও সুন্দর ফিগার তো সব ১৯ ২০-দেরই কাম্য। আর তার জন্য জিমের চেয়ে ভাল বিকল্প কিছুই নেই। কিন্তু এটাও তো ঠিক যে নিয়মিত জিমে যাওয়ার সময় বা সুযোগ হয়তো তোমাদের অনেকেরই হয়ে ওঠে না। তা হলে উপায়? বাড়িতে জিম! না-না, প্রচুর জায়গা বা জিমের মতো বিশাল-বিশাল সরঞ্জামের প্রয়োজন নেই। বাড়িতে যদি থাকে কিছুটা ফাঁকা জায়গা তা হলে অল্প কিছু gym instruments কিনে নিজেই বানিয়ে নিতে পার নিজের ছোট্ট একটা জিম। কী-কী কিনবে? দেখে নাও ১৯ ২০-এর টিপ্স।
ডাম্বেল:
বাড়িতে শরীরচর্চা শুরু করতে হলে প্রথমেই একজোড়া ডাম্বেল কিনে নিতে হবে। যে কোনও সাধারণ স্টোরেই পেয়ে যেতে পার ডাম্বেল। এর ফলে ওয়েট লিফটিং, ওয়েট ট্রেনিং করা যাবে সহজেই। বিভিন্ন ওজনের ডাম্বেল পাওয়া যায়। প্রয়োজন ...













