এপ্রিল ২: বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং ফোনে কথা বলে আঞ্চলিক বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলায় গুরুতর হতাহত হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সামরিক পদক্ষেপ বৈধ আত্মরক্ষার অধিকারের আওতাভুক্ত। তিনি আরো বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর প্রধান নিরাপত্তা ঝুঁকি হল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। ইরান ইতোমধ্যে আন্তর্জাতিক আইনের নীতি অনুসারে স্বার্থপর সামরিক অভিযানে জড়িত দেশগুলোর জাহাজের জন্য এই জলপথ বন্ধ করেছে; কিন্তু অন্যান্য দেশের জাহাজগুলো ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আগে থেকে সমন্বয় করার পর স্বাভাবিকভাবে এ পথে যাতায়াত করতে পারবে।
ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং বলেন, সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতাকে সর্বোপরি সম্মান করতে হবে, সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। ভিয়েতনাম কোনো রকম বলপ্রয়োগের বিরোধিতা করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন। তা ছাড়া, ভিয়েতনাম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি-সহ হামলায় মৃত্যুবরণকৃত ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র: সিএমজি

伊朗外长与越南外长通电话 就地区局势及双边关系交换意见
伊朗外交部长阿拉格齐2日同越南外交部长黎怀忠通电话,就地区局势及双边关系交换意见。
阿拉格齐表示,美国和以色列对伊朗发动军事袭击并造成严重人员伤亡,相关行为违反国际人道主义法。伊方强调其采取的军事行动属于正当防卫。他指出,波斯湾及霍尔木兹海峡面临的主要不安全因素是美国和以色列对伊朗的军事侵略,并称依据国际法原则,该航道已对参与对伊军事行动的国家船只关闭,但其他国家船只在与伊朗相关机构协调下仍可通行。
越方表示,应尊重各国主权和领土完整,遵守国际法,反对使用武力,并呼吁尽快恢复地区和平与稳定。此外,越方对伊朗时任最高领袖哈梅内伊及有关人员遇难表示哀悼。


















