দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী - Mati News
Wednesday, September 30

দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা গুজব ছড়াচ্ছে এবং সাধারণ মানুষকে উস্কে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিসরে সংখ্যালঘু বা সংখ্যাগুরু পরিচয় মূখ্য নয়, বরং সমাজের সৌহার্দ্য বজার রাখা সকলের দায়িত্ব। কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সরকার সকল নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে চেক তুলে দেন।

সারসংক্ষেপ ও গুরুত্বপূর্ণ তথ্য

  • ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ আসামির মামলার রায় আগামী সপ্তাহে
  • মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি নিয়োগের বিষয়ে মিলল নতুন তথ্য
  • জাতীয় গ্রিডের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
  • আ. লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: তথ্যমন্ত্রী
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক
  • দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী
  • হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
  • মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *