ফেসবুকের গ্রুপে কবুতরের হাট
ফেসবুকে কবুতরের হাট কোনটি কোনটি আছে জেনে নিন এক ঝলক।
• ‘সিটিজি অনলাইন পিজন বাই অ্যান্ড সেল’ নামের গ্রুপে বেচাকেনা।
• গ্রুপটিতে বুধবার পর্যন্ত সদস্য হয়েছে ৪৭ হাজার ৩৯ জন।
• পেজে মাসে গড়ে ১৫০ থেকে ২০০ জোড়া কবুতর বিক্রি হয়।
• ফেসবুকে গ্রুপটি খোলেন সরোয়ার জামান চৌধুরী।
• সরোয়ার থাকেন কাতারে।
• গ্রুপটির বর্তমান অ্যাডিমন সরোয়ারের ছোট ভাই সাইদুজ্জামান চৌধুরী।
সাদা-কালো পালক, গোলাপি ঠোঁট—নজরকাড়া রেড লাহোর জাতের কবুতরটির ছবি ফেসবুক ওয়ালে। ছবির নিচের মন্তব্য ঘরে চলছে দরদাম। আহমেদ সাকিব নামের একজন চট্টগ্রাম নগরের চান্দগাঁও থেকে এই ছবি আপলোড করেন। জোড়া কবুতর ও একটি ছানার দাম হাঁকা হয়েছে ৩ হাজার টাকা। সঙ্গে দেওয়া আছে বিক্রেতার মুঠোফোন নম্বর। শুধু আহমেদ সাকিব নয়, আরও অনেকে কবুতরের ছবি আপলোড করেছেন একই নিয়মে। তাঁরা সবাই বিক্রেতা।
কবুতর বিক্রির ডিজিটাল এই হাটের কারবার চলে ফেসবুকে। ‘সিটিজি অন...











