Agriculture Tips Archives - Page 23 of 23 - Mati News
Saturday, November 14

Agriculture Tips

Agricultural tips, news and updated information
মাটিনিউজ-এ পান আধুনিক কৃষি টিপস, ধান, সবজি ও ফল চাষের সঠিক নিয়ম, ছাদ বাগান গাইড এবং ফসলের বালাই ব্যবস্থাপনা। সহজ উপায়ে লাভজনক কৃষির সব আপডেট এবং কৃষি টিপস জানতে ভিজিট করুন।

রুট হরমোন দিয়ে সহজেই ডাল থেকে চারা

রুট হরমোন দিয়ে সহজেই ডাল থেকে চারা

Agriculture Tips, Cover Story
গোলাপসহ যে কোনো গাছের খুব ছোট্ট একটা ডাল থেকে সেই গাছের চারা তৈরি করা যায়। এজন্য রুট হরমোন ব্যবহার করতে হবে। প্রক্রিয়াটি খুবই সহজ। গোলাপের চারা তৈরি করতে চাইলে- গোলাপের একটি ডাল নিন। ডালের বেশিরভাগ পাতা ফেলে দিন। ডালের যে অংশ মাটিতে পুঁতে দেয়া হবে সেই অংশে রুট হরমোন লাগিয়ে নিন। এরপর ডালটি মাটিতে গর্ত করে লাগিয়ে পলি ব্যাগ দিয়ে ঢেকে দিন। এরপর এটি ছায়াযুক্ত স্থানে রেখে দিন। পলি ব্যাগ দিয়ে ঢেকে দেয়ার আগে মাটিতে পর্যাপ্ত পানি দিতে হবে যেন ২ সপ্তাহের ভেতর আর পলিব্যাগ খোলা না লাগে। দুই সপ্তাহ পর ডালে নতুন পাতা বের হতে শুরু করবে। বাজারে যে গোলাপ কিনতে পাওয়া যায় সেই গোলাপের ডাল থেকেও চারা তৈরি করা যায়। সার ও কীটনাশকের দোকানে রুট হরমোন পাওয়া যায়। ছোট বোতলে তরল ও পাউডার হিসেবে পাওয়া যায়।...
শখের কবুতরের কিছু রোগ, প্রতিকার এবং টিপস

শখের কবুতরের কিছু রোগ, প্রতিকার এবং টিপস

Agriculture Tips, Cover Story
কবুতরের পক্স/বসন্ত/পিজিয়ন পক্স কবুতরের পক্স ভাইরাস জনিত রোগ। আμানÍ কবুতর থেকে সকল ভাইরাস জনিত রোগ অন্য সুস্থ কবুতরে ছড়ায়,তেমনি পক্স আμান্ত কবুতর থেকে ভাল কবুতরে ছড়ায়। পক্স চামড়া ও মিউকাস মেমব্রেনকে আμান্ত করে,চোখের পাতার আশে পাশে ছোট ছোট বলের মত গুটি দেখা দিতে পারে। পক্স/পিজিয়ন পক্স টিকাÑ ৩ থেকে ৭ দিন বয়সে কবুতরের পাখার মধ্যে তিনকোনা আকৃতির মাংসবিহীন চামড়া খুচিয়ে দিতে হবে। রোগের ভ্যাকসিন/টিকা রেফ্রিজারেটরে ৪ থেকে ৮ ডিগ্রি সে: তাপমাত্রায় সংরক্ষন করতে হবে। ভ্যাকসিন প্রাণীসম্পদ অধিদপ্তর,পশু হাসপাতাল কিংবা ভ্যাটেরিনারী দোকান থেকে সংগ্রহ করতে হবে। উৎপাদন তারিখ ও মেয়াদাউত্তীর্ণের তারিখ দেখে কিনতে ভুলবেন না। ভ্যাকসিন অবশ্যই সুস্থ কবুতরকে করতে হবে। ভ্যাকসিন করার আগে কবুতরকে লিভার টনিক ও মাল্টিÑভিটামিন কোর্স করাতে হবে। পক্স প্রতিকারের জন্য হোমিও ম্যালানড্রিনাম ৩০ ১সিসি ১ লিটার পানিতে ম...
টবে বাহারি ফুলের চাষ

টবে বাহারি ফুলের চাষ

Agriculture Tips, Cover Story
টবে বাহারী ফুলের চাষ পৃথিবীতে ফুলের মতো সুন্দর আর পবিত্র কোনো কিছু নেই। কিন্তু সেই সুন্দরকে কাছে রেখে উপভোগ করার সৌভাগ্য কয়জনের হয়? বিশেষ করে আমরা যারা শহরে থাকি তাদের তো ফুলগাছ লাগানোর জমিই নেই। বিল্ডিংয়ের ছাদ, বারান্দা, না হয় সিঁড়িঘরটাই ভরসা। সেখানে তো আর মাটি নেই। মাটি ছাড়া ফুলগাছ কেমন করে হবে? তাই পোড়ামাটির টবে কাঁচা মাটি রেখে তার ভেতর দুই-চারটা ফুলগাছ লাগিয়ে সে আনন্দ পাওয়া যেতে পারে। কিন্তু মুশকিল হলো, সব ফুলের গাছ আবার টবে ভালো হয় না। বিশেষ করে বৃক্ষজাতীয় দীর্ঘজীবী ফুলগুলো টবে বেশি না লাগানোই ভালো। বিভিন্ন মৌসুমি ফুল টবের জন্য সবচেয়ে ভালো। তবে যে ফুলগাছই লাগানো হোক না কেন সেগুলো যেন রোদ পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটু হিসাব করে পরিকল্পনামতো টবে ফুলগাছ লাগালে সারা বছরই কিছু না কিছু ফুলের দেখা পাবেন। টবে কী কী ফুলগাছ লাগাবেন গ্রীষ্ক্নকালে টবের জন্য বেছে নিতে পারেন...
টবে ব্রকোলি চাষ

টবে ব্রকোলি চাষ

Agriculture Tips, Cover Story
ব্রকোলি একটা উৎকৃষ্ট সবজি, তবে মাঠ থেকে তোলার পর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলে টবে চাষ করতে পারলে ভাল হয়। ব্রোকলিতে ভিটামিন সি, ক্যারোটিন ও ক্যালসিয়ামের পরিমাণ বেশি আছে। এছাড়া অন্যান্য খাদ্য উপাদান রয়েছে অল্প পরিমাণে। জাত আমাদের দেশে এল সেন্ট্রো, ডি সিক্কো, প্রিমিয়াম ক্রস, গ্রীন কমেট ইত্যাদি জাতের ব্রোকলি পাওয়া যায়। সময় আশ্বিন-অগ্রহায়ণ (সেপ্টেম্বর-ডিসেম্বর) চাষের সময়। বীজ থেকে চারা তৈরি বীজ থেকে চারা তৈরি করে মূল টবে লাগাতে হবে। বীজ গজাতে সময় লাগে ৩/৪ দিনে। ৮/৯ দিন বয়সের চারা তুলে অল্প দূরত্বে আরেকটি বীজতলার টবে লাগাতে পারলে শক্তিশালী চারা পাওয়া যাবে। সার ও মাটি গোবর, টিএসপি ও খৈল দিয়ে সার-মাটি তৈরি করতে হবে। মনে রাখতে হবে মাটি সব সময় নরম তুলতুলে থাকলে গাছ তাড়াতাড়ি বাড়ে। ব্রকোলির চারা রোপণ ৩/৪ সপ্তাহের সুস্থ চারা সার-মাটি ভরা টবে লাগতে হবে। চারা লাগাতে হবে ...
বিদেশি পাখি পালন : বাংলাদেশে একটি লাভজনক ব্যবসা

বিদেশি পাখি পালন : বাংলাদেশে একটি লাভজনক ব্যবসা

Cover Story, Agriculture Tips
বিদেশি পাখি পালন বাংলাদেশে। ঘরের মধ্যে পাখ পাখালির ডাকাডকি। চোখ মেলতেই মন জুড়িয়ে গেল। খাঁচার ছোট পাখিটি আপনাকে মুগ্ধ করল। পাখিটি দেশী নয়। বাজরিগার,লাভ বার্ড, ফিঞ্চ,সান কৌনর এরকম কিছু। এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে। বসত বাড়িতে বিদেশী পাখি পালন করা হচ্ছে। নেহায়েতই অনেকে শখের বসে পালন করছেন। যেটা কয়েক বছর আগে ও ভাবা যেত না। এখন বিদেশী পাখি সহজলোভ্য। শখ নয়। পেশা হয়ে উঠেছে বিদেশী পাখি পালন। বিদেশী পাখির মধ্যে উল্লেখযোগ্য হল বাজরিগার (baazigar) লাভ বার্ড ফিঞ্চ ককাটেইল ডোভ গ্রে গ্রিন সিনামন টারকুইজিন রেড হেড অপলাইন টারকুইজিন ইলেক্টাস ম্যাকাউ মুলাক্কান কাকাতুয়া কাইফ প্যারট প্রিন্স অব ওয়েলস চ্যাটারি লরি লুটিনো রিন নেক প্যারট আলবিনো রিন রেড কালার লরি সান কৌনর রেড লরি ভায়োলেট লেক লরি   এদের অনেকের আদি নিবাস অস্ট্রেলিয়া,আফ্রিকা,নর্থ...
টবে পুদিনা পাতার চাষ

টবে পুদিনা পাতার চাষ

Agriculture Tips, Cover Story
ঘরের ভেতর পুদিনা পাতার চাষ পুদিনা পাতা এক ধরনের সুগন্ধি গাছ। এই গাছের পাতা তরি-তরকারির সাথে সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয়। তবে বেশি ব্যবহার করা হয় নানা ধরনের বড়া তৈরির কাজে। আজ জানবো কী করে সহজে টবে পুদিনা চাষ করা যায় তা নিয়ে। বিশেষ করে রমজানের এই মাসে বাড়ি কিংবা ইফতারের দোকানগুলোতে ব্যাপকভাবে পুদিনা পাতা ব্যবহার হয়ে থাকে। এছাড়াও বোরহানী, সালাদ এমনকি ফুড ডেকোরেশন এর কাজেও ব্যবহার করা হয় এই পাতা। চাইনিজ রেষ্টুরেন্ট, পাঁচতারা হোটেলেও রয়েছে পুদিনা পাতার নানা ব্যবহার। যারা রমজান মাসে পুদিনা পাতা পেতে চান তাদের এখনই বাড়ির ছাদে, বেলকনিতে অথবা বারান্দার গ্রীলে চাষ করতে পারেন এই পুদিনা পাতার গাছ। চাষ কৌশল: যে সব তেলের কন্টেইনার ফেলে দেয়া হয়, সেগুলো সংরক্ষণ করে খুব সহজেই চাষ করা যায় পুদিনা পাতার গাছ। এজন্য কন্টেইনারে শুকনো গোবর বা ফেলে দেয়া চা-পাতার সাথে দো-আঁশ মাটি ভালভাবে মেশ...
জারবেরা ফুলের চাষ করবেন যেভাবে

জারবেরা ফুলের চাষ করবেন যেভাবে

Agriculture Tips, Cover Story
পরিচিতিঃ জারবেরা এ্যাসটারেসী পরিবারভুক্ত একটি গুরুত্বপূর্ণ বানিজ্যিক ফুল । জার্র্মান পরিবেশবিদ ট্রগোট জার্বার এর নামানুসারে এ ফুলটির নামকরন করা হয়েছে। এটি আন্তর্জাতিক ফুল বানিজ্যে কাট ফ্লাওয়ার (Cut flower) হিসেবে উল্লেখযোগ্য ১০টি ফুলের মধ্যে অন্যতম কাট ফ্লাওয়ারের জন্য ও বেশী দিন ফুলদানীতে সতেজ রাখতে জারবেরার জুড়ি নেই।   জাত জারবেরা গণের আওতায় ৪০টির মত প্রজাতি আছে।এ গুলির মধ্যে জারবেরা জ্যামেসোনি প্রজাতিটি চাষাবাদ হচেছ সংকরায়ন পদ্ধতির মাধ্যমে Gerbera jamesonii এর অনেক জাত উদ্ভাবিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট  জারবেরা  ফুলের বারি জারবেরা-১ ও বারি জারবেরা-২ দুইটি জাত উদ্ভাবন করেছে।   জলবায়ু জলবায়ু জারবেরা কষ্টসহিষ্ণু গাছ এবং সব ধরনের জলবায়ুতে কমবেশী জন্মায়।গ্রীষ্মমন্ডলীয় (Temperate)  অঞ্চলে উন্মুক্ত স্থানে পলিসেডে এবং নাতিশীতোষ্ণ (Tropical) অঞ্চলে এ...
কৃষি তথ্য : চন্দ্রমল্লিকা চাষ করতে চাইলে

কৃষি তথ্য : চন্দ্রমল্লিকা চাষ করতে চাইলে

Agriculture Tips, Cover Story
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চন্দ্রমল্লিকা ফুলের বারি চন্দ্রমল্লিকা -১ ও বারি চন্দ্রমল্লিকা -২ জাত দুইটি উদ্ভাবন করেছে। কৃষি তথ্য বিভাগের নিয়মিত আয়োজনে আজ জানবো কী করে ওই ফুলটির চাষ করতে হয়। জলবায়ু ও মাটি- চন্দ্রমল্লিকা তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া এবং রৌদ্রজ্জল জায়গা পছন্দ করে। বাংলাদেশে শীতকালই এই ফুল চাষের উত্তম সময়। জৈব পদার্থ সমৃদ্ধ সুনিস্কাশিত দো আঁশ ও বেলে মাটি চন্দ্রমল্লিকা চাষের জন্য উপযোগী। মাটির পি এইচ ৬.০-৭.০ হওয়া বাঞ্জনীয়। চারা তৈরিঃ বীজ, সাকার ও শাখা কলম থেকে চন্দ্রমল্লিকার চারা তৈরি করা যায়। বীজ থেকে চারা করলে তা থেকে ভাল ফুল পাওয়া যায় না এবং ফুল পেতে অনেক দিন লেগে যায়। অন্য দিকে ডাল কেটে শাখা কলম করলে বা সাকার থেকে চারা করলে এ সমস্যা থাকে না। এদেশে শাখা কলম করেই সাধারনত চারা তৈরি করা হয়। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শাখা কলম করা শুরু হয়। এক বছর বয়সী সতেজ সবল ডাল থেক...
কৃষি নিয়েও গণজাগরণ চাই : কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা

কৃষি নিয়েও গণজাগরণ চাই : কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা

Agriculture Tips, Cover Story
‘রবীন্দ্রনাথ তার মেয়ের জামাই ও বন্ধুর ছেলে নিজের খরচে আমেরিকায় পাঠিয়েছিলেন কৃষি নিয়ে উচ্চতর পড়াশোনার জন্য। নিজেও ছিলেন কৃষি বলতে অজ্ঞান। জাপানি যুবরাজ থেকে শুরু করে থাইল্যান্ডের রাজা ভূমিবল পর্যন্ত কৃষির জন্য নিবেদিত ছিলেন। আমাদের দেশে একশ বছর আগেও কৃষি নিয়ে একটা মাতামাতি ছিল। এখন সেটা নেই। কৃষির উন্নয়ন অনেক। তবে এটাকে আমাদের ভাবমূর্তির পর্যায়ে নিয়ে যেতে হবে। কৃষি নিয়েও তাই একটা গণজাগরণ দরকার।’ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কৃষিভিত্তিক সংস্থাগুলোর যোগাযোগ নিয়ে কৃষি তথ্য সার্ভিসের আয়োজিত কর্মশালার মূল প্রবন্ধে এ কথা বলেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম রেজা। ৭ জুন সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স কে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) সৈয়দ আহম্মদ। অনুষ্ঠানে কৃষিভিত্তিক সংস্থাগুলোর সঙ্গে গণমাধ...