জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গঠনে বাকৃবির নতুন গবেষণা উদ্যোগ
সিদ্ধার্থ চক্রবর্তী : বাংলাদেশের কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মাটির স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে একদল গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন একটি গবেষণা প্রকল্প শুরু করেছেন। প্রকল্পটি কৃষকদের সরাসরি সম্পৃক্ত করে তাদের মাটি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
গবেষণা প্রকল্পের সূচনা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গবেষণা প্রকল্পের প্রারম্ভিক কর্মশালায় এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ (এসিআইএআর) প্রকল্পের বাংলাদেশ অংশের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার সাহা কর্মশালায় গবেষণা প্রকল্পটির উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
গবেষণার মূল লক্ষ্য ও ...














