বই পড়ায় চীনের জেন-জির নতুন ধারা
বেইজিংয়ের ভিড়ভাট্টার মেট্রোতে দাঁড়িয়ে ইয়ারফোন কানে দিয়ে লি চিনিং শুনছেন জনপ্রিয় সায়েন্স ফিকশন ‘থ্রি-বডি প্রবলেম’–এর অডিওবুক। দরজা বন্ধের শব্দ আর যাত্রীদের কথোপকথন মিলিয়ে গিয়ে তিনি হারিয়ে যান এক ভিন্ন জগতে।
চীনের ১৯৯৫ থেকে ২০০৯ সালের মধ্যে জন্ম নেওয়া ডিজিটাল প্রজন্ম—ওরফে জেন-জি এখন কাগজের বদলে স্ক্রিন আর অডিওতে গল্প পড়ছে। প্রায় এক-পঞ্চমাংশ জনসংখ্যা গঠিত এই প্রজন্ম ই-বুক ও অডিওবুককে প্রাধান্য দিচ্ছে, শেয়ার করছে বইয়ের রিভিউ, অনুসরণ করছে ‘বুক ব্লগার’, এমনকি খুঁজে নিচ্ছে ‘রিডিং বাডি’।
কিছু তরুণ পাঠক একই রকমের ‘পড়ার বন্ধু’ খোঁজেন। কলেজ ছাত্র চিয়াও চিয়াওর মতে, এমন বন্ধুর সঙ্গে পড়া কেবল সময়সূচি ঠিক রাখতেই সাহায্য করে না এবং সময়মতো বই শেষ করতে উৎসাহিত করে। নতুন দৃষ্টিভঙ্গি এবং জ্ঞানও দেয়। এতে করে চিন্তাভাবনার সীমারেখা পার হওয়া যায়। উইচ্যাট রিডিং প্ল্যাটফর্মে, ব্যবহারক...













