China Archives - Page 13 of 107 - Mati News
Monday, September 14

China

বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্সিয়াল প্রশাসন প্রধানের সঙ্গে এনপিসি চেয়ারম্যান চাও ল্যচির বৈঠক

বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্সিয়াল প্রশাসন প্রধানের সঙ্গে এনপিসি চেয়ারম্যান চাও ল্যচির বৈঠক

China
উজবেকিস্তানের প্রেসিডেন্সিয়াল প্রশাসনের প্রধান সাইদা মিরজিওয়েভার সঙ্গে বৈঠক করেছেন চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নির্দেশনায় চীন ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস জোরদার, সর্বাঙ্গীন ও পারস্পরিক লাভজনক সহযোগিতা গভীর করতে উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বৈঠকে সাইদা মিরজিওয়েভা চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান। তিনি বলেন, উজবেকিস্তান এক-চীন নীতি দৃঢ়ভাবে অনুসরণ করে এবং চীন কর্তৃক প্রস্তাবিত চারটি...
কিরগিজস্তানে পালিত হচ্ছে ‘চীনের নানচিং সপ্তাহ’

কিরগিজস্তানে পালিত হচ্ছে ‘চীনের নানচিং সপ্তাহ’

China
২০২৬ সালের ‘চীনের নানচিং সপ্তাহ’ তথা মধ্য-এশিয়ার সাংস্কৃতিক আদান-প্রদান কার্যক্রম, গতকাল (মঙ্গলবার), কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে। চীন ও কিরগিজস্তানের সরকার, সাংস্কৃতিক সংস্থা ও প্রকাশনালয়গুলোর প্রতিনিধিরা, এদিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে, অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশকেক চীনা সংস্কৃতিকেন্দ্রের পরিচালক কাও ছেন বলেন, এবারের ‘নানচিং সপ্তাহ’ নানচিংয়ের গভীর ঐতিহাসিক ঐতিহ্য এবং সমসাময়িক উদ্ভাবনী প্রাণশক্তিকে বিশকেকে নিয়ে আসা, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করেছে। কিরগিজস্তানের জাতীয় বিজ্ঞান একাডেমির শিক্ষাবিদ ও এশীয় ধ্রুপদী অনুবাদ কর্মসূচির চীন-কিরগিজস্তান প্রকল্পের কিরগিজ বিশেষজ্ঞ কমিটির সভাপতি আব্দুলদাজান আকমাতালিয়েভ বলেন, কিরগিজস্তান ও চীনের মধ্যে অসামান্য সাহিত্যকর্মের পারস্পরিক অনুবাদ ও প্রকাশনা উভয় দেশের পাঠকদের একে অপরের চিন্তাভাবনা ও স...
বেইজিংয়ে চাও লে চি’র সঙ্গে উচ্চপদস্থ উজবেক কর্মকর্তার বৈঠক

বেইজিংয়ে চাও লে চি’র সঙ্গে উচ্চপদস্থ উজবেক কর্মকর্তার বৈঠক

China
উজবেকিস্তানের প্রেসিডেন্ট-কার্যালয়ের পরিচালক সায়্যিদা মিরজিয়োয়েভা, আজ (বুধবার) বেইজিংয়ে, চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লে চি’র সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে চাও লে চি বলেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের কৌশলগত নেতৃত্বে, চীন-উপবেকিস্তান কৌশলগত পারস্পরিক আস্থা আরও জোরদার হয়েছে এবং বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে। পাশাপাশি, নতুন যুগের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হয়েছে। তিনি আরও বলেন, চীন উজবেকিস্তানের সাথে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন, রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার, এবং সার্বক্ষণিক পারস্পরিক কল্যাণকর সহযোগিতা উন্নত করতে ইচ্ছুক। এনপিসি উজবেকিস্তানের আইনগত সংস্থাগুলোর সাথে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় জোরদার করতেও আগ্রহী। জবাবে মিরজিয়োয়েভা বলেন, উজবেকিস্তান দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলবে ...
শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন চীনের প্রেসিডেন্ট

শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন চীনের প্রেসিডেন্ট

China
  চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, ৩০ অগাষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত, বিশকেকে অনুষ্ঠেয় ২০২৬ সালের শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন এবং কিরগিজ প্রেসিডেন্ট সাদির নুরগোজোয়েভিচ জাপারভ ও মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল-সিসি’র আমন্ত্রণে, এই দুইটি দেশে রাষ্ট্রীয় সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে, এ তথ্য জানান। সূত্র: সিএমজি...
যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক কানাডার

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক কানাডার

China
যুক্তরাষ্ট্রের ৭০০টিরও বেশি পণ্যে পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। পণ্যগুলোর বাণিজ্য-মূল্য প্রায় ২০ বিলিয়ন ডলার। গতকাল (মঙ্গলবার) কানাডা সরকার এ ঘোষণা দিয়েছে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তায় ৫০৪ কোটি ডলারের একটি সহায়তা কর্মসূচিও চালু করবে দেশটি। কানাডার পাল্টা শুল্ক ব্যবস্থা কার্যকর হবে ৮ সেপ্টেম্বর থেকে। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বলেন, পাল্টা শুল্ক এবং কয়েক বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচির মাধ্যমে দেশের শ্রমিক, কৃষক, পরিবার ও শিল্পপ্রতিষ্ঠানকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। কানাডার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত পাল্টা শুল্কের পণ্য তালিকায় প্রধানত ইস্পাত ও অ্যালুমিনিয়াম, দুগ্ধজাত পণ্য, কৃষি সরঞ্জাম, গৃহস্থালি সরঞ্জাম, পাল্প ও ইলেকট্রনিক পণ্য রয়েছে। এসব পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ হারে তিন স্তরে শুল্ক আরোপ করা হবে। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাড...
ইরানের সঙ্গে সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে: চীন

ইরানের সঙ্গে সহযোগিতা আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হচ্ছে: চীন

China
ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক ও অন্যান্য সহযোগিতা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের মধ্যেই পরিচালিত হচ্ছে এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেইজিং। মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। ইরানের বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার হুমকির জবাবে এই মন্তব্য করেন তিনি। মুখপাত্র লিন চিয়ান বলেন, চীনের সঙ্গে ইরানের সহযোগিতা সর্বদা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত হয়ে আসছে এবং এতে কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়। চীন সংশ্লিষ্ট বিষয়টির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: সিএমজি...
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে চীন: লি কুওচোং

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে চীন: লি কুওচোং

China, আন্তর্জাতিক
একটি স্থিতিশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে এপেকভুক্ত সকল অর্থনীতির সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী লি কুওচোং। মঙ্গলবার পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অনুষ্ঠিত ‘১১তম এপেক খাদ্য নিরাপত্তা মন্ত্রী পর্যায়ের বৈঠক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় এপেকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে লি কুওচোং নিজ নিজ সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তার ভিত্তি আরও জোরদার করার জন্য এপেক অর্থনীতিগুলোর প্রতি আহ্বান জানান। খাদ্য সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্য প্রবাহ সচল রাখার পাশাপাশি কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা গভীর করা এবং উদ্ভাবন-চালিত উন্নয়ন জোরদার করার প্রস্তাব দেন তিনি। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী নীতিগত সমন্বয়ের ওপরও জোর দেন এ...
চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৪তম অধিবেশন শুরু

চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ২৪তম অধিবেশন শুরু

China, আন্তর্জাতিক
চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ২৪তম অধিবেশন মঙ্গলবার বেইজিংয়ে শুরু হয়েছে। এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রথম পূর্ণাঙ্গ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এবং আইনের সংশোধনী পর্যালোচনা করা হয়েছে। অধিবেশনে তৃতীয়বারের মতো পর্যালোচনার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন-এর খসড়া পেশ করা হয়। এতে বিমা গ্রহীতাদের অধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিচর্যা বিমা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, কৃষিপণ্যের মানোন্নয়ন ও সুরক্ষায় কৃষিজমি সুরক্ষা এবং মান উন্নয়ন আইন-এর খসড়ায় মেধা বিকাশ এবং উচ্চমানের কৃষিজমি উন্নয়ন তহবিল তদারকি জোরদার করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, কৃষকদের অধিকার রক্ষা এবং গ্রামীণ সুশাসন জোরদার করার লক্ষ্যে কৃষি আইন-এর একটি সংশোধিত খসড়াও পর্যালোচনা করা হয়। সভায় আইন প্রণয়ন ছাড়াও ২০২৬ সালের জাতীয় অর্থনৈত...
স্বাস্থ্যখাতে সহযোগিতা এগিয়ে নিতে চায় বাংলাদেশ-চীন

স্বাস্থ্যখাতে সহযোগিতা এগিয়ে নিতে চায় বাংলাদেশ-চীন

China, আন্তর্জাতিক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেনের বৈঠক হয়েছে। মঙ্গলবারের এ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে সরকারি পর্যায়ে দু’দেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ও সম্ভাব্য প্রকল্পগুলোর নির্মাণ এবং বাস্তবায়ন এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়। বাংলাদেশ ও চীনের স্বাস্থ্য খাতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং জনগণের জন্য স্বাস্থ্যসেবা উন্নয়নে দু’দেশের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেনের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠক দুই দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএমজি...
আন্তর্জাতিক সম্প্রদায়কে সুদানে যুদ্ধবিরতি অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান চীনের

আন্তর্জাতিক সম্প্রদায়কে সুদানে যুদ্ধবিরতি অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান চীনের

China
সুদানে চলমান সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধবিরতি অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেন জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সুন লেই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিরামভাবে শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাওয়া, মানবিক সংকটের তীব্রতা কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া। তিনি আরও বলেন, "সুদানের সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে সাধারণ মানুষের ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতি ঘটছে। এটি কেবল দেশটির উন্নয়নকেই মারাত্মকভাবে ব্যাহত করছে না, বরং প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। এই ট্র্যাজেডি আর চলতে দেওয়া যায় না।" চীনের এই প্রতিনিধি জানান, শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সুদানের জনগণের আকাঙ্ক্ষা দিন দিন বাড়ছে।...
চীনা অপেরায় মুগ্ধ, ভারী শিল্পে বিস্মিত বাংলাদেশি সাংবাদিক নেতারা

চীনা অপেরায় মুগ্ধ, ভারী শিল্পে বিস্মিত বাংলাদেশি সাংবাদিক নেতারা

China
সাকিব সিকান্দার, শায়ানসি (চীন): চীনের শায়ানসি প্রদেশ সফররত বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের সপ্তম ও অষ্টম দিন কেটেছে ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক শিল্পের অভিজ্ঞতায়। চীনের ‘ব্রোঞ্জের শহর’ হিসেবে পরিচিত পাওচিতে ব্রোঞ্জ জাদুঘর ও ছিনছিয়াং অপেরা জাদুঘর পরিদর্শনের পাশাপাশি বিশ্বের আধুনিক গাড়ি উৎপাদন প্রযুক্তির অভিজ্ঞতা নেন তারা। ২৩ আগস্ট সকালে পাওচির শি কু উদ্যানে অবস্থিত পাওচি ব্রোঞ্জ জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। ব্রোঞ্জ নিদর্শনের বিশাল সংগ্রহের কারণে পাওচিকে বলা হয় ‘চীনের ব্রোঞ্জের শহর’। জাদুঘরটিতে ৪৮ হাজারেরও বেশি প্রত্নবস্তু সংরক্ষিত রয়েছে। জাদুঘরের অন্যতম আকর্ষণ প্রাচীন ব্রোঞ্জপাত্র ‘হে জুন’। এতে খোদাই করা ‘চাই চি চুংকুও’ বাক্যাংশে ‘চুংকুও’ শব্দটির উল্লেখ পাওয়া যায়, যা ‘চীন’ নামটির প্রাচীনতম লিখিত নিদর্শনগুলোর একটি হিসেবে বিবেচিত। জাদুঘর পরিদর্শন শেষে ঢাকা...

চীনের কৃষি ব্যবস্থাপনা ও প্রত্নতত্ত্ব সংরক্ষণে অভিজ্ঞতা নিলেন বাংলাদেশি সাংবাদিকরা

Agriculture Tips, China
সাকিব সিকান্দার, শায়ানসি (চীন) চীন সরকারের আমন্ত্রণে শায়ানসি প্রদেশে ১০ দিনের সফরে থাকা বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সফরের পঞ্চম ও ষষ্ঠ দিনে চীনের আধুনিক কৃষি ব্যবস্থাপনা, স্মার্ট ফলবাগান, ঐতিহাসিক প্রাসাদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের অভিজ্ঞতা নিয়েছেন। পাশাপাশি সুই ও থাং রাজবংশের ইতিহাস ও সংস্কৃতিভিত্তিক মনোমুগ্ধকর লাইভ শো উপভোগ করেছেন তারা। সফরের পঞ্চম দিন ইয়ান’আন থেকে লুওছুয়ানের উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়। সেখানে সি ইয়ে কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শন করেন সাংবাদিকরা। প্রতিষ্ঠানটির আপেল প্যাকেজিং শিল্পের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখেন তারা। উত্তর শায়ানসি অঞ্চলের অন্যতম বৃহৎ আপেল প্যাকেজিং প্রতিষ্ঠানটি আপেলের ঢেউটিন বাক্স, উপহারের রঙিন বাক্স, ফোম সাপোর্ট ও সুরক্ষা জালসহ বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী তৈরি করে। প্রতিষ্ঠানটির দৈনিক প্রায় ১০ লাখ সেট বাক্স উৎপা...
হংকং ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান চীনের

হংকং ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান চীনের

China
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং একান্তই চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তাই চীনের সার্বভৌমত্ব ও হংকংয়ে আইনের শাসনের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে রাজনৈতিক কারসাজি ও যে কোন হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। সোমবার সংবাদ সম্মেলনে এ কথা জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। হংকংয়ের হাইকোর্ট ‘হংকং অ্যালায়েন্স’ এবং সংগঠনটির সাবেক নেতাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করে। এ প্রসঙ্গে লিন চিয়ান বলেন, কিছু দেশ ও প্রতিষ্ঠান এই বিচারিক ঘটনাকে ব্যবহার করে হংকং ও সেখানকার আইনের শাসনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলঙ্কিত করছে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি বলেন, ‘হংকং অ্যালায়েন্স’-এর কর্মকাণ্ডের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় ক্ষমতা উৎখাত করা। আসামিদের অপরাধের তথ্য স্পষ্ট এবং তাদের কর্মকাণ...
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

China
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে শান্তি আলোচনা এগিয়ে নিতে এবং সেখানে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করে যেতে চীন প্রতিজ্ঞাবদ্ধ। গতকাল সোমবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনের এই অবস্থানের কথা তুলে ধরেন তিনি। মুখপাত্র লিন চিয়ান বলেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন এবং শান্তি আলোচনার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পেশ করা চার দফা প্রস্তাবের চেতনাকে ধারণ করে, আমরা এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত। চলতি বছরের ১৪ এপ্রিল বেইজিংয়ে সংযুক্ত আরব আমির...
মেক্সিকোতে চীনা ইভির ধামাকা বিক্রি, চার্জিং স্টেশনে উপচে পড়া ভিড়

মেক্সিকোতে চীনা ইভির ধামাকা বিক্রি, চার্জিং স্টেশনে উপচে পড়া ভিড়

China
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী মেক্সিকোর তিজুয়ানা শহরে চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের তুলনায় কম দামে অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি পাওয়ায় তিজুয়ানায় ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকরা মেক্সিকো থেকে গাড়ি কিনে তা সেদেশেই নিবন্ধন করে সীমানা পার করছেন। মেক্সিকোর জাতীয় শিল্প ডেটা অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে দেশটিতে ইভি বিক্রি ৪৪ শতাংশ বেড়ে ৯৫ হাজার ছাড়িয়েছে, যার বড় অংশ জুড়েই রয়েছে চীনা ব্র্যান্ড। এদিকে হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় তিজুয়ানায় চার্জিং স্টেশনে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। তবে সাশ্রয়ী চার্জিং খরচ ও জ্বালানি সাশ্রয়ের কারণে উবার চালকসহ সাধারণ ব্যবহারকারীরা এই পরিবর্তনে দারুণ খুশি। তিজুয়ানাসহ পুরো মেক্সিকোতেই পরিবেশবান্ধব জ্বালানি ও টেকসই গণপরিবহন ব্যবস্থার দিকে এই রূপান্তর বেশ জোড়ালো ভূমিকা রাখ...