হার্টের অসুখে : হৃদরোগের বিষয়ে জানা-অজানা কথা
প্রশ্ন: কী কী ধরনের হার্টের অসুখ হতে পারে?
উত্তর: প্রধানত হৃদসংবহন তন্ত্র, মস্তিষ্ক, বুক ও প্রান্তিক ধমনীর সম্পর্কিত রোগকে হৃদরোগ বলা হয়। হৃদরোগ জন্মগত হতে পারে। আবার বড় হওয়ার পরেও হতে পারে। হার্টের যে স্বাভাবিক গতি সেটা কম বা বেশি হলেই মানুষ সাধারণত হৃদরোগে আক্রান্ত হয়। এটি যে কোনও বয়সেই হতে পারে।
প্রশ্ন: কোন রোগগুলোকে হার্টের রোগ বলা হয়?
উত্তর: সাধারণ ভাবে হার্ট সংক্রান্ত কোনও অসুখকেই হৃদরোগ বলা হয়ে থাকে। যেমন করোনারি হৃদরোগ, কার্ডিও মায়োপ্যাথি, উচ্চ রক্ত চাপ জনিত হৃদরোগ, হার্ট ফেইলিওর, হৃদপিণ্ডের ডান পাশ অচল হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস ব্যহত হয়ে যাওয়া, ভালভুলার ডিজিস ইত্যাদি হার্টের অসুখের মধ্যে পড়ে।
প্রশ্ন: হার্টের কি কি সমস্যা আছে?
উত্তর: হৃদপিণ্ডের মাঝে করোনারি আর্টারি নামে দুটি ছোট ছোট ধমনী থাকে। এরাই হৃদপিণ্ডকে সচল রাখতে সাহায্য করে বা হৃদপিণ্ডকে পুষ্টির জ...










