গ্রুপ চ্যাম্পিয়ন ঐশী সেরা ত্রিশে
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের ভোট শেষ। এবার জানা গেল সেরা ৩০ জন প্রতিযোগীর নাম। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এই সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়ে ঐশী। শুধু তা-ই নয়, গ্রুপ পর্বে নৈপুণ্য প্রদর্শন করে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে এমনটাই জানা গেছে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের অনুমোদিত আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীও প্রথম আলোকে তা নিশ্চিত করেছেন।
‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরে সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন। গতকাল শুক্রবার রাতে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য জানিয়ে দেয়। আয়োজ...














