রোজ নোংরা ব্রিজ পরিষ্কার করে সমাজকে শিক্ষা দিচ্ছেন এই প্রাক্তন শিক্ষক
বয়স আশির কোঠায়, শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন প্রায় ১৬ বছর৷ কিন্তু সমাজকে শিক্ষা দেওয়া এখনও থামাননি রাজকুমার পাল৷ রোজ সকাল-বিকেলে নিয়ম করে পরিস্কার করেন আড়ংঘাটার যুগোল কিশোর সেতুটি৷ সরকার কিংবা অন্য কারও কাছে কোন রকমের সাহায্য আশা না করে একাই ব্রিজ পরিস্কার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আনন্দপুর নদীয়ার রাজকুমার পাল৷
নদীয়ার তাহেরপুর থানার দুটি জায়গা আনন্দপুর এবং আংড়ঘাটার মধ্যে যোগাযোগ রক্ষা করে চুর্নী নদীর উপর নির্মিত যুগোল কিশোর সেতুটি৷ এই গুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মানের পেছনও রয়েছেন রাজকুমার বাবু৷ প্রায় ২৩ বছর আগে তাঁরই প্রচেষ্ঠাই এবং তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল এই ব্রিজ৷ তাই এই ব্রিজটির জন্য যথেষ্ট স্নেহ রয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষকের মনে৷ পরিষ্কার
কেন্দ্র এং রাজ্য সরকার ভারতের স্বচ্ছতার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে৷ যদিও তার প্রভাব সর্বস্তরে পড়েনি৷ ব্...














