Cover Story Archives - Page 158 of 213 - Mati News
Friday, March 13

Cover Story

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ বাসযাত্রীর

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ বাসযাত্রীর

Cover Story
ফেনীতে শর্শদী উপজেলায় রেলক্রসিংয়ে একটি ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের চারজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফেনী সদর থানার ওসি আবুল কামাল আজাদ সমকালকে জানান, রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ একটি বাসের চারযাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। ফেনী রেল স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান সমকালকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি রেলক্রসিংয়ে উঠে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ময়মনসিংহ এক্সপ্রেস বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।...
কী উপহার পাবেন নিক-প্রিয়ঙ্কার বিয়েতে উপস্থিত অতিথিরা?

কী উপহার পাবেন নিক-প্রিয়ঙ্কার বিয়েতে উপস্থিত অতিথিরা?

Cover Story, Entertainment
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ঢাকে কাঠি পড়ে গেছে। তাঁরা নিজেরা তাঁদের বিয়ে সম্পর্কিত তথ্য হয়ত সামনে আনছেন না। কিন্তু তাই বলে তাদের বিয়ে সম্পর্কিত খবর থেমে থাকছে না। সেরকমই এক খবর দিল ‘পিসিগ্লোবালডমিনেশন’ নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। জানা গিয়েছে, প্রিয়ঙ্কা-নিকের বিয়ের দিনে আমন্ত্রিত অতিথিদের দেওয়া হবে উপহার। একটি করে রুপোর কয়েন দেওয়া হবে বিয়েতে উপস্থিত অতিথিদের। ইতিমধ্যেই সেই কয়েনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি অনুযায়ী, রুপোর কয়েনটির একদিকে খোদাই করা আছে লক্ষ্ণী ও গণেশের মূর্তি। অন্যদিকে ইংরেজি হরফে লেখা আছে ‘এনপি’। এনপি হল দুই সেলিব্রিটির নামের আদ্যক্ষর। ‘এন’ বোঝাচ্ছে নিক জোনাসকে এবং ‘পি’ অবশ্যই প্রিয়ঙ্কা। আসলে প্রিয়ঙ্কা চান তাঁর বিয়ের সমস্ত অনুষ্ঠান হোক ভারতীয় ঐতিহ্যকে মাথায় রেখে। সে জন্য কয়েনের এক পিঠে রাখা হয়েছে লক্ষ্ণী-গণেশের মূর্তি। প্রিয়ঙ্কা নিক দু’জ...
নামমাত্র খরচে এই ভাবে সারা শীতকাল দূরে রাখুন পা ফাটাকে

নামমাত্র খরচে এই ভাবে সারা শীতকাল দূরে রাখুন পা ফাটাকে

Cover Story, Health and Lifestyle
শীতকাল হানা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে সব সমস্যা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তার অন্যতম পা ফাটা। শীতে শুষ্ক আবহাওয়ার কারণে শরীরের ত্বকের আর্দ্রতা কমে যায় ও তা ফাটতে থাকে। পায়ের পাতায় এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। অনেকের আবার পা ফেটে রক্তও বেরতে থাকে। ফাটা পা যেমন দেখতে খারাপ লাগে তেমনই তা কষ্টদায়কও। পায়ের পাতার উপর সারা শরীরের ভর পড়ে, পথেঘাটে ধুলোর সবচেয়ে কাছাকাছি থাকে শরীরের এই অংশই। তাই এমনিতেই পায়ের পাতার জন্য অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। কিন্তু শরীরের নানা যত্ন নিলেও দুর্ভাগ্যজনক ভাবে পায়ের পাতার দিকে খুব একটা নজর দিই না আমরা অনেকেই। তারই মাশুল গুনতে হয় শীত কাল এলে। তবে যদি চান, তবে এই শীতেও আপনার পায়ের তলা থাকতে পারে নরম ও তেলা। খরচও খুব নামমাত্র। সহজলভ্য দু’-তিনটি উপাদানই এর জন্য যথেষ্ট। এই উপায়ে পায়ের যত্ন নিলে গোটা শীতকাল পা তো ফাটবেই না, বরং রুক্ষ ও ফেটে যাওয়া ত্বকের অংশও মোল...
মোবাইলে বুঁদ হয়ে থাকা বসিরহাটের আশিককেই খেতাব দিল ইউটিউব

মোবাইলে বুঁদ হয়ে থাকা বসিরহাটের আশিককেই খেতাব দিল ইউটিউব

Cover Story, Tech news
বয়স মাত্র কুড়ি। এই বয়সের আর পাঁচটা তরুণের যেমন স্বভাব, তিনিও তার ব্যতিক্রম নন। বাড়ির ছেলেকে সর্বক্ষণ মোবাইলে বুঁদ হয়ে থাকতে দেখে বকাবকি করতেন অভিভাবকেরা। ইন্টারনেট ঘাঁটাঘাঁটির সূত্রেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের তরুণের হাতে উঠে এসেছে ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড। শুধু প্রশংসা বা মানপত্র নয়, বাড়ির লোকেরা যাকে ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ বলতেন, সেই ভিডিয়ো তৈরির সুবাদে আর্থিক প্রাপ্তিও ঘটেছে টাকি সরকারি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আশিক রাজার। ভিডিয়ো কতবার দেখা হল, কত শেয়ার হল তার নিরিখে এই পুরস্কার দেয় ইউটিউব কর্তৃপক্ষ। তবে এই পুরস্কারের অন্যতম শর্ত, সংশ্লিষ্ট চ্যানেলের অন্তত ১ লক্ষ সাবস্ক্রাইবার থাকতে হবে। কী নিয়ে ভিডিয়ো বানান আশিক? ওই যুবক জানালেন, সমস্যা থেকে না পালিয়ে তার মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর মন্ত্রই রয়েছে ভিডিয়োতে। আর তাতেই কেল্লা ফতে। কোনও কোনও ভিডিয়ো দেখা হয়েছ...
বিবাহবিচ্ছেদেও মিলল না রেহাই! অ্যাসিড ‘ছুড়ে’ ঝলসে দিল প্রাক্তন স্বামী

বিবাহবিচ্ছেদেও মিলল না রেহাই! অ্যাসিড ‘ছুড়ে’ ঝলসে দিল প্রাক্তন স্বামী

Cover Story
ঝগড়া হলে প্রায়ই তরুণীকে অ্যাসিড ছোড়ার হুমকি দিত তাঁর স্বামী। তরুণী ভেবেছিলেন, বিবাহ-বিচ্ছেদ করে মুক্তি মিলবে। বিবাহ-বিচ্ছেদ হল, কিন্তু রেহাই মিলল না। দিনের বেলা প্রকাশ্যেই ওই তরুণীকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল তাঁর সেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আনন্দপুরের মার্টিনপাড়া গুলশন কলোনিতে। সে দিনই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হলেও মঙ্গলবার রাত পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। এ দিকে, বারবার ওই যুবকের হুমকির মুখে পড়ে যন্ত্রণায় কাতরালেও হাসপাতালেই ভর্তি হতে ভয় পাচ্ছেন ওই তরুণী। পুলিশ অবশ্য জানায়, অভিযুক্ত পলাতক। খোঁজ চলছে। আরো পড়ুন : কালো জাদু জানেন এই অভিনেত্রী! গুলশন কলোনির বাসিন্দা, বছর তিরিশের ওই তরুণীর অভিযোগ, গত শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর স্বামী বাড়ি থেকে বেরোন। কিছুটা দূরেই তাঁর সঙ্গে দেখা হয় ওই তরুণীর প্রাক্তন স্বামী জানে আলম ...
কালো জাদু জানেন এই অভিনেত্রী!

কালো জাদু জানেন এই অভিনেত্রী!

Cover Story, Entertainment
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সমীক্ষা সিং। অবশ্য শুধু সমীক্ষা নামেই পরিচিত তিনি। জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘পোরাস’-এ অলিম্পিয়ার রানির চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি পান। এবার তিনি আরেকটি ধারাবাহিকে অভিনয় করছেন। এ ধারবাহিকটির নাম ‘তন্ত্র’, আর এতে তিনি কালো জাদু দেখাবেন। বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফকে চলচ্চিত্র ও টেলিভিশনে সমান জনপ্রিয় সমীক্ষা বলেন, ‘এই চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব খুশি। এটা খুবই চ্যালেঞ্জিং চরিত্র, কারণ এর সঙ্গে ডাইনি শব্দটির যোগসূত্র রয়েছে। আমার চরিত্রতে আধুনিকতার ছোঁয়া থাকবে। এটি শক্তিশালী চরিত্র।’ কালো জাদু সম্পর্কে সমীক্ষা বলেন, ‘প্রাচীন যোগ নিয়ে পড়তে কয়েক মাস আমি ঋষিকেশের কাছে যাই। বেশ কয়েকটি গল্প শুনেছি। এরপর আমার ভেতর একটা বিশ্বাস জন্মেছে যে, নেতিবাচক কিছু যেমন রয়েছে, ঠিক তেমনি ইতিবাচকও রয়েছে।’ ‘এটা আমাদেরই, যারা এই পথ ও যাত্রা নির্বাচন করে। যাহোক, চা...
চুলের রুক্ষতা দূর করে ঘি

চুলের রুক্ষতা দূর করে ঘি

Cover Story, Health and Lifestyle
শীতে চুল হয়ে পড়ে রুক্ষ ও প্রাণহীন। যাদের চুলের ধরন শুষ্ক, তারা পড়েন আরও সমস্যায়। চুল ভেঙে যাওয়া ও ঝরে যাওয়ার পাশাপাশি বেড়ে যায় খুশকির প্রকোপও। জেনে নিন শীতে রুক্ষতা দূর করে চুল ঝলমলে রাখতে কোন কোন হেয়ার প্যাক ব্যবহার করবেন। • ঘি গলিয়ে নিন। কুসুম গরম ঘির সঙ্গে সমপরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান। ২ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ঝলমলে ও মসৃণ হবে চুল। • অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ই সমৃদ্ধ অলিভ অয়েল চুলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। পরিমাণ মতো অলিভ অয়েল গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। তোয়ালে গরম পানিতে ডুবিয়ে নিংড়ে চুল জড়িয়ে রাখুন। ১ ঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। • ডিমে রয়েছে প্রোটিন, মিনারেল ও এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যা চুল নরম ও মসৃণ করে। ২টি ডিম ফেটিয়ে আধা কাপ টক দই মিশিয়ে নিন। ২টি লেবুর রস মেশান। মিশ্রণটি চুলে ২ ঘন্টা লাগি...
স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করলেন মমতাজ

স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করলেন মমতাজ

Cover Story
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার আগের দিন জাতীয় পরিচয়পত্র সংশোধন হলো আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী মমতাজ বেগমের। তিনি স্বামীর নাম, নিজের ইংরেজি নাম ও শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করেছেন। তবে স্বামীর নাম পরিবর্তনের ক্ষেত্রে তালাকনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র দেননি। মঙ্গলবার এই সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)। সংশোধনীর আগে জাতীয় পরিচয়পত্রে মানিকগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পাওয়া মমতাজ বেগমের স্বামীর নাম ছিল মো. রমজান আলী। পরে তার স্বামীর নাম দেন এ. এস. এম মঈন হাসান। আর মমতাজের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণির পরিবর্তে দশম শ্রেণি এবং ইংরেজি নাম MOMTAZ BEGUM-এর পরিবর্তে MOMTAZ BEGOM অনুমোদন দিয়েছে ইসি। ইসির একটি নোটে বলা আছে, স্বামীর নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীর আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কোনো কাগজাদি (যেম...
‘শুধু খালেদা নয়, দণ্ডিত কেউই অংশ নিতে পারবেন না’

‘শুধু খালেদা নয়, দণ্ডিত কেউই অংশ নিতে পারবেন না’

Cover Story
শুধু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন, দণ্ডিত কেউই অংশ নিতে পারবেন না একথা তো আমি আগেও বলেছি। উনি সম্পূর্ণ খালাস পেলে অথবা সেনটেন্স বাতিল করে দিলে, তখন উনি পারবেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) দণ্ডিতদের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালতে আমি বলেছিলাম, ফৌজদারি আদালত, বিশেষ করে ফৌজদারি আপিল আদালত তাদের সাজা (সেনটেন্স) স্থগিত করতে পারেন। কিন্তু কনভিকশন মানে তাকে যে দোষী সাব্যস্ত করা হয়েছে সেটাকে স্থগিত করার কোনো সুযোগ নেই। ‘আর বিশেষ করে আমি সংবিধানের ৬৬(২) (ঘ) উল্লেখ করে বলেছিলাম, এই সমস্ত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পরবেন না বা সংসদ সদস্য হিসেবেও থাকতে পারবেন না।’ ‘যদি তিনি নৈতিক স্খলনজনিত কারণে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের পরে পাঁচ বছর সময় অতিবা...
বখাটের বঁটির কোপে কিশোরীর মৃত্যু

বখাটের বঁটির কোপে কিশোরীর মৃত্যু

Cover Story
পুলিশ পাহারায় চিকিৎসাধীন অভিযুক্ত সোহেল। ঢাকা মেডিকেল, ২৭ নভেম্বর। ছবি: প্রথম আলোরাজধানীর গোপীবাগে প্রকাশ্যে এক কিশোরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত কিশোরীর নাম শারমীন আক্তার (১৬)। মেয়েটি ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। আজ মঙ্গলবার বিকেলে গোপীবাগের রেললাইনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সোহেল (২৫)। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন সোহেল আটক করে ধোলাই দেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, শারমীন আক্তারের বাবার নাম আবদুস সাত্তার। গোপীবাগের কেএম দাশ লেনে তাদের বাড়ি। বেলা সোয়া তিনটার দিকে রেললাইনের পাশ দিয়ে শারমীন হেঁটে যাচ্ছিল। এ সময় সোহেল বঁটি নিয়ে তার ওপর হামলা করেন। বঁটির আঘাতে ঘটনাস্থলে শারমীনের মৃত্যু হয়। এসআই আরও জানান, ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন সোহেলকে আটকে করে ধোলাই দেন। পরে পুলি...
বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ!

বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ!

Cover Story, Entertainment
বিগ বস ১২-এর ঘরে ভেঙে গিয়েছে 'হ্যাপি ক্লাব'। প্রথম দীপকের সঙ্গে সুরভি আর এখন রোমেল চৌধুরীর সঙ্গে সুরভি রানার গণ্ডগোলের জেরে ইতিমধ্যেই বসের ঘরের হাসি মুখগুলো ক্রমশ অন্য পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর এবার রোমেল চৌধুরীর সঙ্গে সরাসরি সংঘাতে সুরভি। মঙ্গলবার বিগ বস ১২-র একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে সুরভি অভিযোগ করেন, 'রোমেল নাকি তার বোন (বসের ঘরে পাতানো বোন) সুরভিকে সব সময় আড়চোখে দেখেন।' বোনের দিকে কেউ এমনভাবে তাকায় বলেও প্রশ্ন তোলেন সুরভি। অর্থাৎ, রোমেল চৌধুরীর বিরুদ্ধে কার্যত অশ্লীল ব্যবহারের অভিযোগ তোলেন সুরভি রানা। যা শুনে কান্নায় ভেঙে পড়েন বিগ বসের ঘরের অন্যতম 'মাস্টারমাইন্ড'। শুধু তাই নয়, গেম শো-এর জন্য সুরভি আর কতো নিচে নামবেন বলেও প্রশ্ন তোলেন তিনি। শুধু রোমেল নন, সোমি খান-ও সুরভির এই ব্যবহারকে সমর্থন করেননি। সুরভিকে 'নোংরা' বলে সম্মোধন করতে শোনা যায় সোমির মুখেও। বসের ঘরের বাদানুবাদ ...
প্রয়োজনে এরশাদকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে: কাদের

প্রয়োজনে এরশাদকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে: কাদের

Cover Story
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রাজনৈতিকভাবে নয়, সত্যিকারভাবইে অসুস্থ বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রয়োজনে তাকে দুই/এক দিনের মধ্যে সিঙ্গাপুর হাসপাতালে নেওয়া হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এরশাদের ৯০/৯২ বছর বয়স হয়েছে। তিনি অসুস্থ হতেই পারেন, এখানে হাসাহাসির কিছু নেই। যে কেউ যে কোন সময় অসুস্থ হতে পারে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনবিচ্ছিন্ন দলছুট নেতারা ঐক্যফ্রন্টে যেতেই পারে। নেতায় নেতায় ঐক্য করছে এতে জনগণের কিছু আসে যায় না। নির্বাচনে তেমন কোন প্রভাব পড়বে না। খালেদা জিয়ার রায়ের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায় আদালতের বিষয়, এখনে সরকার ও আওয়ামী লীগের কিছুই করার নেই। মতবিনিময়কালে ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ ...
এবার জয়া আসছে ‘বিজয়া’ নিয়ে

এবার জয়া আসছে ‘বিজয়া’ নিয়ে

Cover Story, Entertainment
বিনোদন ডেক্স : ‘বিজয়া’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান ও আবির চট্টোপাধ্যায়সীমান্ত-সংলগ্ন এলাকার একজন হিন্দু বিধবা পদ্মা। অল্প বয়সে বিধবা হওয়ায় তাঁর আবার বিয়ে হয় গণেশ মণ্ডলের সঙ্গে। এরই মধ্যে ইছামতী নদীতে দুর্গা নিরঞ্জনের সময় নাসির নামের এক ব্যক্তি নদীতে পড়ে যায়। সে চোরাকারবারি। ভাসতে ভাসতে চলে আসে বাংলাদেশে। তার প্রাণ রক্ষা করে পদ্মা। নিজের বাড়িতে নাসিরকে আশ্রয় দেয়। নাসিরের সঙ্গে পদ্মার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পদ্মা চেষ্টা করে, কীভাবে নাসিরকে ভারতে ফেরত পাঠানো যায়। কিন্তু এরই মধ্যে তিনজনের জীবনে আসে নানা পরিবর্তন। ‘বিসর্জন’ ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে শুরু হয়েছে ‘বিজয়া’ ছবির গল্প। গতকাল সোমবার কলকাতায় ‘বিসর্জন’ ছবির সিক্যুয়েল ‘বিজয়া’র পোস্টার উদ্বোধন করা হলো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ছবির দুই অভিনয়শিল্পী আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসান এবং পরিচালক ও অভিনয়শিল...
উচ্চ রক্তচাপ কমাতে এড়াবেন যেসব খাবার

উচ্চ রক্তচাপ কমাতে এড়াবেন যেসব খাবার

Cover Story, Health and Lifestyle
উচ্চ রক্তচাপ আজকাল পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে কিডনি জটিলতা, হৃদরোগের ঝুঁকি বাড়ে। এ কারণে নিয়মিত উচ্চরক্তচাপ নিয়ন্ত্রনে রাখা জরুরি। উচ্চ রক্তচাপ কমাতে জীবনযাপন পদ্ধতির পাশাপাশি খাদ্যাভাসেও নিয়ন্ত্রন রাখা দরকার।উচ্চ রক্তচাপ থাকলে প্রতিদিনের খাদ্য তালিকায় চর্বিহীন প্রোটিন, শিম, শস্য জাতীয় খাবার, কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার এবং ফলমূল, শাকসবজি রাখা প্রয়োজন। সেই সঙ্গে কিছু খাবার পরিহার করাও আবশ্যক। উচ্চরক্তচাপ এবং হৃদরোগের অন্যতম প্রধান শত্রু হচ্ছে লবণ এবং সোডিয়ামযুক্ত খাবার। তাই উচ্চরক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে খাবারে কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে।সেই সঙ্গে প্যাকেটজাত বিভিন্ন খাবার যেগুলোতে প্রচুর পরিমাণে লবণ আছে যেমন-ফ্রোজেন পিৎজা, প্যাকেটজাত স্যুপ,বোতলজাত সস এগুলো পরিহার করা প্রয়োজন। উচ্চ রক্তচাপ কমাতে যেসব খাবর এড়িয়ে চলবেন- ১. প্রস্তুতকৃত মাংসে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে...
পাবলিক টয়লেটের মত ব্যবহার করা হয়েছে আমাকে

পাবলিক টয়লেটের মত ব্যবহার করা হয়েছে আমাকে

Cover Story, Entertainment
'মি টু' ঝড় শুরু হওয়ার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রী রেড্ডি। কখনও যৌন হেনস্থার অভিযোগ আবার কখনও সরাসরি ধর্ষণের অভিযোগ করেছেন দক্ষিণের একাধিক পরিচালক, অভিনেতার বিরুদ্ধে। এবারও এক তামিল অভিনেতার বিরুদ্ধে সরব হলেন এই অভিনেত্রী। শ্রী রেড্ডি-কে 'পাবলিক টয়লেট'-এর মত ব্যবহার করা হয়েছে', যার ক্ষত এখনও বর্তমান, এমন অভিযোগ করেছেন তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি। তাকে যখন তখন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা হত বলেও বিস্ফোরক অভিযোগ করেন তেলুগু অভিনেত্রী। ওই সময় তার শরীর যেত কাজ করতে কিন্তু মন পড়ে থাকত, এমন কথাও বলেন শ্রী। তার সমস্ত যোগাযোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন তেলুগু অভিনেতার পর তামিল অভিনেতাও তাকে ব্যবহার করেছেন বলে দাবি করেন শ্রী। গায়ক শ্রীরাম নেনের বিরুদ্ধেও অভিযোগ করেন এই অভিনেত্রী। 'বাহুবলী' অভিনেতা রানা দাগগুবতির ভাই অভিরাম দাগগুবতির বিরুদ্ধেও...