গীতা গোপীনাথ ছাড়াও আর্থিক দুনিয়া কাঁপাচ্ছেন এই নারীরা
কলকাতায় জন্ম। বাবা কাজ করতেন উষা কোম্পানিতে। কেরলের কমিউনিস্ট পরিবারের মেয়ে। নরেন্দ্র মোদীর নোট বাতিলের কড়া সমালোচক। এ হেন গীতা গোপীনাথই এ বার হতে চলেছেন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) মুখ্য অর্থনীতিবিদ।
এপ্রিলে বিশ্বব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ হয়েছেন পেনেলোপি কোউজিয়ানোউ গোল্ডবার্গ। জুনে ওইসিডিতে একই পদে আসেন লরেন্স বুন। আর পরের বছর আইএমএফে আসবেন গীতা। ফলে ২০১৯ সালে তিনটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মুখ্য অর্থনীতিবিদ পদেই মহিলারা। যাকে ‘হোলি ট্রিনিটি’ আখ্যা দিচ্ছেন বিশ্বের অর্থনীতিবিদেরা।
এমনিতে আর্থিক দুনিয়ায় মহিলাদের উপস্থিতি তেমন জোরালো নয়। যে কারণে আইএমএফের প্রথম মহিলা কর্ণধার হিসেবে দায়িত্ব নিয়ে বরাবর মেয়েদের এগিয়ে আসার পক্ষে সওয়াল করেছেন ক্রিস্টিন ল্যাগার্দে। অনেকের মতে, সেই অর্থে এই তিন জনের নিয়োগ আর্থিক দুনিয়ায় নারীশক্তিকেই তুলে ধরছে।
তবে মেয়ে হিসেবে...












