চাকরির খবর : পূবালী ব্যাংকে ৭০০ নিয়োগ
শিক্ষানবিশ জুনিয়র অফিসার ও ট্রেইনি সহকারী জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৭০০ লোক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। অনলাইনে আবেদন করা যাবে ১৫ নভেম্বর পর্যন্ত।
এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা হবে। প্রথমে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরে নেওয়া ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। বাকি ২৫ নম্বর বরাদ্দ মৌখিক পরীক্ষায়
বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে অনেকেরই প্রথম পছন্দ ব্যাংকের চাকরি। সম্প্রতি লোক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার (ক্যাশ) পদে ৫০০ জন ও শিক্ষানবিশ জুনিয়র অফিসার পদে ২০০ জন লোক নেবে ব্যাংকটি। পদ দুটিতেই এক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। নির্বাচিত শিক্ষানবিশ জুনিয়র অফিসারকে কমপক্ষে ৫ বছর কাজ করতে হবে। বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ৭ অক্টোবরের বাংলাদেশ প্রতিদিন ও ডেইলি স্টারে। পাওয়া যাবে www.pubalibangla.com/career.asp ...













