হাত ধরলেই কমবে ব্যথা!
খারাপ লাগা কিংবা কোনো কারণে ব্যথা পাওয়া -এরকম যে কারো হতে পারে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, এরকম মুহুর্তে যদি আপনি আপনার সঙ্গীর হাতটি ধরেন মস্তিষ্কে তাৎক্ষণিকভাবে তার প্রভাব পড়ে আর যেকোন ধরনের ব্যথা অনেকখানি কমে যায়।
গবেষণা আরও বলছে, সঙ্গীর সহানুভূতি মানসিক কিংবা শারীরিক ব্যথা কমানোর জন্য অনেক বেশি কার্যকর। সঙ্গী যত সহানুভূতি দেখাবে ততই তা মস্তিষ্কে প্রভাব ফেলবে, কষ্টটা কম অনুভূত হবে।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স জার্নালে’ এ সংক্রান্তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ২৩ থেকে ৩২ বছর বয়সী একদল দম্পতির উপর এক বছর গবেষণার ভিত্তিতে এই ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার জন্য গবেষক দল স্পর্শ না করে দম্পতিদের একত্রে বসা অবস্থায়, হাত ধরা অবস্থায় পাশাপাশি বসা এবং আলাদা আলাদা রুমে বসা অবস্থায় দৃশ্যে বসতে বলেন। এরপর নারীদের হাতে হালকা তাপ দিয়ে ব্যথা সৃষ্টি করে আবারও একই দৃ...













