খেজুর গুড়ের যত গুণ
খেজুর গুড়ের যত গুণ
শীত মানেই কুয়াশা। কুয়াশামাখা ভোরে খেজুররসের ঘ্রাণ। কাঁধে বয়ে আসা গন্ধ। সেই গন্ধ ঢুকে পড়ে গৃহস্থের অন্দরমহলে। এক ফোঁটা জিভে ঠেকালেই মন আনচান। গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে সুঘ্রাণ। ঝোলা গুড় হোক বা পাটালি, গুণ ষোলোআনা।
গুনে শেষ করাই মুশকিল খেজুর গুড়ের গুণ।
নিয়মিত খেজুর গুড় খেলে রক্ত পরিষ্কার হয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। ফলে, দূষিত রক্তের কারণে যে সব রোগ হয়, সেগুলো থেকে রক্ষা পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে রয়েছে আয়রন। যা অ্যানিমিয়া প্রতিরোধ করে। পুষ্টিকর বিভিন্ন উপাদান থাকে খেজুর গুড়ে। বিভিন্ন স্ত্রী রোগের সমস্যা দূর করে।
নিয়মিত খেজুরগুড় খেলে হজমের সমস্যা থাকে না। বদহজম, কোষ্ঠকাঠিন্য, আমাশার মতো রোগ থেকে মুক্তি। লিভারকে রাখে সুস্থ। খেজুরগুড়ে রয়েছে প্রচুর পটাসিয়াম ও সোডিয়াম। যা পেশিকে শক্তিশালী করে। অতিরিক্ত মেদ ঝরায়। ফলে, ওজন নিয়ন্ত্রণে থাকে। ব্লা...














