২০১৮ সালের বহুল প্রতীক্ষিত ১৩টি স্মার্টফোন
২০১৮ সালের বহুল প্রতীক্ষিত ১৩টি স্মার্টফোন
২০১৭ সালে বাজারে এসেছে এমন সব স্মার্টফোন যেগুলো ডিজাইন এবং উদ্ভাবনের দিক থেকে আগের সব প্রযুক্তিকে ছাড়িয়ে গিয়েছিল। ২০১৮ সালেও এর ব্যতিক্রম হবে না বলেই ধারণা করা হচ্ছে। এবারও নতুন নতুন সব ফিচার নিয়ে আসছেন স্মার্টফোন নির্মাতারা। আসুন জেনে নেওয়া যাক শীর্ষ মানের এমন ১৩টি স্মার্টফোনের কথা যেগুলো নতুন বছরে বাজারে আসার অপেক্ষায় রয়েছে।
১. ভিভো এক্স ২০প্লাস ইউডি
চীনা স্মার্টফোন কম্পানি সম্প্রতি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি নিয়ে এসেছিল। এবার ওই প্রযুক্তি সহ প্রথম স্মার্টফোন ভিভো এক্স ২০প্লাস ইউডিও বাজার আসছে শিগগিরই। এতে থাকবে সিনাপটিকস ক্লিয়ার আইডি ৯৫০০ ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি স্থাপিত হবে মেইনবোর্ড এবং ওএলইডি ডিসপ্লের মধ্যে। অ্যান্ড্রয়েড ৭.১ নুগেট অপারেটিং সিস্টেম যুক্ত ফোনটির ডিসপ্লে হবে ৬.৪৩ ইঞ্চি ফুল এইই...












