পরিবারও দেখতে আসছে না আসামিদের
আবরার হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশের মানুষ যেমন বিচার চাচ্ছে, হত্যায় জড়িত বুয়েট শিক্ষার্থীদের অভিভাবকরাও বলছেন একই কথা। গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তারদের দেখতে তাঁদের মা-বাবা, ভাই-বোন কিংবা পরিবারের অন্য কোনো সদস্যকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আসতে দেখা যায়নি।
হত্যায় জড়িত আসামিদের পরিবারের সদস্যরাও আবরার হত্যার বিচার চাচ্ছেন। মামলার ৯ নম্বর আসামি ইশতিয়াক আহমেদ মুন্নার মা কুলসুমা আক্তার শেলি সাংবাদিকদের বলেন, ‘আমিও আবরার হত্যার বিচার চাই।’
আবরার হত্যাকাণ্ডে জড়িত ১৮ জনকে গতকাল সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে হত্যাকাণ্ডের পরদিন গ্রেপ্তার হন ১০ জন। তাঁদের ডিবিতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে তিন দিন পার হলেও গতকাল পর্যন্ত তাঁদের দেখতে পরিবারের কেউ মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেননি।
এ বিষয়ে জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার...











