ইসলামি জঙ্গি গোষ্ঠি, নাকি তামিল? কে চালাল হামলা?
ইসলামি জঙ্গি গোষ্ঠি, নাকি তামিল? কে চালাল হামলা?
আইএসআইএস না এলটিটিই, শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের পেছনে কোন জঙ্গি সংগঠনের হাত রয়েছে, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
কোনো সংগঠনের তরফ থেকেই এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করা হয়নি। তাই ওই দুই নিষিদ্ধ সংগঠনকেই প্রাইম সাসপেক্ট মনে করে, ঘটনাপ্রবাহ পরপর সাজিয়ে দেখছেন গোয়েন্দারা।
দশ বছর আগেও শ্রীলঙ্কায় এধরণের নাশকতার দায় নিতে শোনা যেত সেখানকার প্রধান জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল ইলম বা এলটিটিইকে। ২০০৯ সালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর পর, এলটিটিই-র কার্যকলাপ ধীরে ধীরে শেষ হয়ে যায় বলেই ধরে নেয় শ্রীলঙ্কা সরকার। কিন্তু এমন ধারনা ভুল হতে পারে বলেও মনে করছেন অনেকে। প্রশাসনের শিথিলতার সুযোগে, এলটিটিই ফের সংগঠন বিস্তার করে, দশ বছর পর এমন হামলা চালাতে পারে বলেই ধারণা গোয়েন্দাদের একাংশের। ভারতের প্রাক্তন প্রধা...














