Cover Story Archives - Page 75 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

ভুল ঠিকানা দিয়ে ফেঁসে যাচ্ছেন উবার চালক

ভুল ঠিকানা দিয়ে ফেঁসে যাচ্ছেন উবার চালক

Cover Story
  ভুল ঠিকানা দিয়ে ফেঁসে যাচ্ছেন উবার চালক রাজধানীর শেরেবাংলানগরে কাভার্ডভ্যানের চাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্যর মৃত্যুর ঘটনায় ‘ উবার মটো’র চালক সুমন হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের ২ নম্বর সড়কের ২৫ নম্বর ভবনের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ওই বাড়ির পার্কিং থেকে জব্দ করা হয় তার মোটরসাইকেলটিও। তবে দুর্ঘটনার জন্য দায়ী লাল রঙের কাভার্ডভ্যানটি ঘটনার ৪৮ ঘণ্টায়ও শনাক্ত করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুমনের মোটরসাইকেলে করে খিলগাঁওয়ের উদ্দেশে যাওয়ার পথে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কাছে দুর্ঘটনার শিকার হন লাবণ্য। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে রেখে ভুল ঠিকানা দিয়ে সটকে পড়েন চালক সুমন। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনিও সামান্য আহত হয়েছিলে...
প্রস্রাবের রং দেখে বুঝতে পারবেন স্বাস্থ্যের খবর

প্রস্রাবের রং দেখে বুঝতে পারবেন স্বাস্থ্যের খবর

Cover Story, Health and Lifestyle
প্রস্রাবের রং দেখে বুঝতে পারবেন স্বাস্থ্যের খবর   আপনার প্রস্রাবের রং কেমন সেটার উপর নির্ভর করবে আপনার স্বাস্থ্য। শরীরে কোনো রোগ বাসা বেধেছে কিনা তা্ প্রাথমিক ভাবেই ধারনা করে নিতে পারবেন প্রস্রাবের রং দেখে।
দ্য লিভার সেন্টারের পরিচালক ডা. মবিন খান বললেন, নবজাতকের লিভারে প্রদাহ ও সমাধান

দ্য লিভার সেন্টারের পরিচালক ডা. মবিন খান বললেন, নবজাতকের লিভারে প্রদাহ ও সমাধান

Cover Story, Health and Lifestyle
নবজাতকের লিভারে প্রদাহ নবজাতকের অনেক ধরনের লিভার রোগ হতে পারে। এ রোগগুলো জিনগত ত্রুটির কারণে মা-বাবা থেকে সন্তানে হয়। লিখেছেন দ্য লিভার সেন্টার, ঢাকা, বাংলাদেশের পরিচালক অধ্যাপক ডা. মবিন খান নানা ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার মাধ্যমে নবজাতকের ইনফেকশন হয়। এই ইনফেকশনের অংশ হিসেবে নবজাতকের লিভারে প্রদাহ হয়। সংশ্লিষ্ট জীবাণু মায়ের শরীর থেকে নবজাতকের রক্তে প্রবেশ করে জন্ডিস দেখা দেয়। এতে শিশুর জন্মের সাত দিন থেকে লিভার প্রদাহের পাশাপাশি অন্যান্য অঙ্গও আক্রান্ত হতে পারে।   কারণ যেসব ভাইরাসের কারণে নবজাতকের প্রদাহ হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—রুবেলা, হার্পিস সিমপ্লেক্স, সাইটোমেগালো ভাইরাস, এইচআইভি এবং হেপাটাইটিস ‘এ’, ‘বি’ ও ‘সি’। সাইটোমেগালো ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ও রুবেলা নবজাতকের লিভারে প্রদাহ সৃষ্টি করে বিভিন্ন মাত্রার জন্ডিস তৈরি করতে পারে। এই রোগীদের একটি...
ভেরিফায়েড ফেসবুক পেজ  ফিরে পেয়ে অ্যাডমিন নিয়োগ ‍দিচ্ছে মাহি

ভেরিফায়েড ফেসবুক পেজ ফিরে পেয়ে অ্যাডমিন নিয়োগ ‍দিচ্ছে মাহি

Cover Story, Entertainment
ভেরিফায়েড ফেসবুক পেজ ফিরে পেয়ে অ্যাডমিন নিয়োগ ‍দিচ্ছে মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ দিয়ে অভিষেক হয়েছিল মাহিয়া মাহির। পর পর এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ছবি করেন অভিনেত্রী—‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’, ‘অনেক সাধের ময়না’ ও ‘দেশা দ্য লিডার’। এক অদৃশ্য কারণে হঠাৎ জাজ মাল্টিমিডিয়া থেকে বেরিয়ে যান মাহি। ২০১৬ সালের পর থেকে প্রতিষ্ঠানটির ধারেকাছেও দেখা যায়নি তাঁকে। মাহির একমাত্র ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করত জাজ মাল্টিমিডিয়া। সেটিও ফেরত চেয়ে পাননি। দীর্ঘ তিন বছর পর এবার বোধ হয় বরফ গলতে শুরু করেছে। ১০ লাখ ফলোয়ার সমৃদ্ধ পেজটি সম্প্রতি মাহিকে বুঝিয়ে দিয়েছে জাজ। তাতে বেশ উচ্ছ্বসিত মাহি, ‘আমার সঙ্গে ভক্তদের যোগাযোগের মাধ্যম ছিল পেজটি। স্ট্যাটাস বা ছবি শেয়ার করলেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়তেন। পেজটি হাতছাড়া হওয়ার পর খুব খারাপ লেগেছ...
বুঝে শুনেই চলচ্চিত্রে অভিনয় করবো: নীলাঞ্জনা

বুঝে শুনেই চলচ্চিত্রে অভিনয় করবো: নীলাঞ্জনা

Entertainment, Cover Story
বুঝে শুনেই চলচ্চিত্রে অভিনয় করবো: নীলাঞ্জনা প্রায় পাঁচ বছর আগের কথা। দুরু দুরু বুকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন এক কিশোরী। মিডিয়া নামের যে অবাক রূপকথা জগতের ঘোরে কাটছিল এতদিন তার দিনরাত- সব যেন চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করতে না পারলেও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েও মডেলিং আর অভিনয় প্রতিভা দিয়ে মিডিয়ার স্বতন্ত্র অবস্থান গড়ে নিতে সময় লাগেনি তার। এরপর রচিত হয় তার শুধু এগিয়ে যাওয়ার গল্প। বলছি, মডেল অভিনেত্রী নীলাঞ্জনা নীলার কথা।   ক্যারিয়ারে তার টার্নিং পয়েন্ট ছিল 'সেভেন আপ'-এর বিজ্ঞাপন। এই কাজটি তাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দেয়। কখনও ভেবেছিলেন মডেলিং দিয়ে এত সহজেই পরিচিতি পাবেন? না, এমনটিই কখনই ভাবিনি। একটি বিজ্ঞাপনে এত পরিচিতি পাওয়া যায় তা 'সেভেন আপ'-এ মডেল হওয়ার পরই বুঝেছি। ওই সময় টিভিসির পাশাপাশি এর স্...
চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

Cover Story
চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। মোনাকোর বিপক্ষে শিরোপা নিশ্চিতের ম্যাচে দ্বিতীয়ার্ধে নামের মাঠে। পরের ম‌্যাচে মাঠে নামার আগেই খারাপ খবর পেলেন নেইমার। চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। তার মানে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শুরুর তিন ম্যাচে দর্শক থাকতে হবে তাকে। নেইমারের ওই দর্শক হওয়ায় তার জন্য কাল হয়েছে। ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেননি নেইমার। তবে তার দল পিএসজি ম্যানইউয়ের মাঠ থেকে ২-০ গোলে জিতে ফেরে। দ্বিতীয় লেগে পিএসজির মাঠে ৩-১ গোলে জেতে ম্যানইউ। শেষ ষোলো থেকে বিদায় করে দেয় পিএসজিকে। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ আটে ওঠে ম্যানইউ। ওই ম্যাচে শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের দলটি। ওই পেনাল্টি নিয়ে কথা ওঠে অনেক। নেইমারও প্রকাশ করেন ক্ষোভ। নিজের ইনস্টা...
বসে বসে কাজ করার পরিণতি

বসে বসে কাজ করার পরিণতি

Cover Story, Health and Lifestyle
  কখনো কি ভেবে দেখেছেন, আগের যুগের মানুষের তুলনায় কেন আমরা এত অল্প সময় বেঁচে থাকি? আর যেটুকু সময় বেঁচে থাকি তাও কেনো কাটে রোগে জর্জরিত অবস্থায়? কেন আমাদের এই অবস্থা? অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো বসে বসে কাজ করা। নতুন নতুন প্রযুক্তিতে পরিপূর্ণ এই আধুনিক যুগে আজ আমাদের সব কাজই বসে বসে। প্রযুক্তি যেমন আমাদের কাজ সহজ করে দিয়েছে তেমনি আমাদের শারীরিক পরিশ্রম করার অভ্যাসটিকেও কমিয়ে দিয়েছে। স্কুল, কলেজ, অফিস বা বাসা প্রায় সব জায়গাতেই বেশিরভাগ সময় আমরা বসেই থাকি। চলুন জেনে নেই সারা দিন বসে বসে কাজ করার ফলে আমাদের কী কী ক্ষতি সাধিত হয় এবং এর থেকে নিস্তার পাবার উপায়- সারা দিন বসে বসে কাজ করার অপকারিতা একটি জরিপ থেকে দেখা গেছে যে, গড়ে প্রতিদিন আমরা প্রায় ৯.৩ ঘণ্টা বসে থাকি। এটা আমাদের শরীরের জন্য স্বাভাবিক না এবং এভাবে চলতে থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ সঠিক নিয়মে কাজ করা বন্...
সম্পর্কে সন্দেহ দূর করবেন কীভাবে?

সম্পর্কে সন্দেহ দূর করবেন কীভাবে?

Cover Story, Health and Lifestyle
  -আমার স্ত্রীর নিশ্চই তার অফিসের বসের সাথে সম্পর্ক চলছে। -আমার স্বামীর তার সহকর্মীর সাথে সম্পর্ক চলছে। দাম্পত্য জীবনে এরকম সন্দেহকে স্থান দেয়া কতটা যুক্তিযুক্ত? আপনি কেন আপনার সঙ্গীকে সন্দেহ করছেন? অথবা, আপনি কেন এমন কোন পরিস্থিতি সৃষ্টি করছেন যে কারণে আপনার সঙ্গী আপনাকে সন্দেহ করে? সকল ঝগড়া বিবাদের অবসান ঘটিয়ে একটু ভাবুন। কেন আপনাদের সম্পর্কে সন্দেহ ঢুকে পড়েছে? কেন সম্পর্কে সন্দেহ আসে? অতিরিক্ত এবং অকারণে সন্দেহ হওয়াকে চিকিৎসকেরা নাম দিয়েছেন অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। এ ধরণের সমস্যা থাকলে মানুষ অতিরিক্ত সন্দেহপ্রবণ হয় এবং তারা শুধুমাত্র তাদের সঙ্গীর উপরই সন্দেহ প্রকাশ করে না বরং তারা নিজেদের প্রতি সন্দেহে থাকে যে তারা যা করছে ঠিক কি না। মানুষের জীবনে প্রত্যেকটি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে কোন বাধা আসতে পারে এই ভয় থেকেও অনেক সময় মানুষ সন্দেহ করতে শুর...
পুরুষত্বহীনতা দূর করে রসুন

পুরুষত্বহীনতা দূর করে রসুন

Cover Story, Health and Lifestyle
  পুরুষত্বহীনতা একজন পুরুষের জন্য যেন কলঙ্কের মতো। সে না পারে কাউকে বলতে না পারে তার সঙ্গীকে সুখী রাখতে। একদিকে যেমন সংসারে সমস্যা শুরু হয় অন্যদিকে সে লজ্জায় ভুগতে থাকে। কিন্তু এতে লজ্জার কিছুই নেই। অন্য আর ৫টা সমস্যার মতো এটিও একটি শারীরিক সমস্যা যা সারিয়ে তোলা সম্ভব। এক্ষেত্রে রসুনের উপকারিতা অতুলনীয়। পুরুষত্বহীনতার সমাধানে রসুন ইরেক্টাইল ডিসফাংশনের (ইডি) “ন্যাচারাল রেমেডি” বা প্রাকৃতিক ঔষধি বলা হয় রসুনকে। চলুন তবে জেনে নেই রসুন পুরুষত্বহীনতা দূর করতে কী কী সাহায্য করে- পুরুষত্ব বজায় রাখার জন্য পুরুষ যৌনাঙ্গে সঠিক পরিমাণে রক্তের প্রবাহের প্রয়োজন হয়। রসুনে অ্যালিসিন নামক এক ধরনের উপাদান আছে যা আমাদের শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত অন্তত ৪ কোয়া রসুন খায় তাদের ইডি সমস্যা দেখা দেয় না এবং তাদের যৌনাঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়...
গলায় মাছের কাঁটা বিঁধলে কি করবেন ?

গলায় মাছের কাঁটা বিঁধলে কি করবেন ?

Cover Story, Health and Lifestyle
গলায় মাছের কাঁটা বিঁধলে কি করবেন ? মাছ খাওয়ার সময় গলায় কাঁটা বিঁধা একটি সাধারণ ঘটনা। কাঁটা বিঁধে থাকলে সারাক্ষণ অস্বস্তি কাজ করে। গলায় কাঁটা বিঁধলে প্রথমেই পানি পান করুন। তারপর এক মুঠো ভাত গিলে খান। এভাবে সাধারণত কাঁটা নেমে যায়। কিন্তু এতেও কাজ না হলে কী করবেন? ভয় নেই! চলুন, গলায় মাছের কাঁটা জেদ ধরে বসে থাকলে কীভাবে তাড়ানো যায় সেই উপায় খুঁজি। এক গ্লাস কুসুম গরম পানিতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে। সহজে কাঁটা নামানোর জন্য কলা খেতে পারেন। কাঁটা বিঁধলে সাথে সাথে কলা খান; দ্রুত নেমে যাবে। এক টুকরা লেবুতে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে চুষে চুষে রস খেয়ে নিন। কাঁটাটি নরম হয়ে নেমে যাবে। ঘরে লেবু নেই? এক গ্লাস পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে পান করুন। গলায় কাঁটা বিঁধলে ভিনেগার মিশ্রিত পানি জাদুর মত কাজ করে।...
ঘাড় ব্যথা নিয়ন্ত্রণ করুন সহজ ৫টি উপায়ে

ঘাড় ব্যথা নিয়ন্ত্রণ করুন সহজ ৫টি উপায়ে

Cover Story, Health and Lifestyle
  কাঁধ বা ঘাড় ব্যথা আপনার জীবনের কাল হয়ে দাঁড়াতে পারে। সারা দিন কাজের মধ্যে ব্যস্ত থাকতে থাকতে কখন কীভাবে ঘাড় ব্যথা সৃষ্টি হচ্ছে হয়তো বুঝতেই পারছেন না। এভাবেই দিনের পর দিন পার হয়ে যায়, কিন্তু ঘাড় ব্যথার কোনো চিকিৎসাই করা হয় না। ধীরে ধীরে এই ব্যথা আরও বাড়তেই থাকে। সময়মতো চিকিৎসার জন্য বিস্তারিত পড়ুন- ঘাড় ব্যথা নিয়ন্ত্রণের ৫টি উপায় বরফ ব্যবহার করুন অথবা গরম শেক দিন একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে কয়েক টুকরা বরফ নিয়ে ব্যথাস্থলে ১০-১৫ মিনিট চেপে রাখুন। এভাবে কয়েক দিন ব্যবহার করলেই ব্যথা কমে যাবে। বরফের মতো ব্যথাস্থলে গরম শেক দিলেও ব্যথা কমে যায়। একটি হট ওয়াটার ব্যাগে হালকা গরম পানি নিয়ে ব্যথার স্থানে ১০-১৫ মিনিট চেপে ধরে রাখুন। চাপ দেওয়া হয়তো অনেককেই বলতে শুনে থাকবেন, “ব্যথার উপর ব্যথা দিলে ব্যথা কমে যায়”। এটা সেরকমই একটা বিষয়। ব্যথার স্থানে চাপ প্রয়োগ বা মাসাজ করতে থাক...
১৫০০ কোটি টাকার লোভে দেখিয়ে জিনের বাদশা হাতিয়ে নিলো সাড়ে ৩ কোটি টাকা!

১৫০০ কোটি টাকার লোভে দেখিয়ে জিনের বাদশা হাতিয়ে নিলো সাড়ে ৩ কোটি টাকা!

Cover Story
১৫০০ কোটি টাকার লোভে দেখিয়ে জিনের বাদশা হাতিয়ে নিলো সাড়ে ৩ কোটি টাকা! জিনের মাধ্যমে দেড় হাজার কোটি টাকা দেবে বলে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার মামলায় শুক্রবার তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন কথিত জিনের বাদশা দাবিদার হাফিজ কামরুল ইসলাম (২৬), তার পিতা আবদুল কাদির (৬০) ও তার মা রানু বেগম (৫০)। তাদের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পুট বটতল গ্রামে। তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ইশানকোনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মকরমপুর গ্রামের বাসিন্দা মৃত মাস্টার আবদুল খালিকের ছেলে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মাওলানা ইমরান আহমদ জিনের মাধ্যমে দেড় হাজার কোটি টাকা পাওয়ার লোভে সাড়ে ৩ কোটি টাকা খুইয়ে এখন দ্বারে দ্ব...
বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুবের কাইলি জেনার

বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুবের কাইলি জেনার

Cover Story
বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুবের কাইলি জেনার বিশ্বের সর্বকনিষ্ঠ ধনকুবের তালিকায় স্থান পেলেন মার্কিন মডেল, অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। ফোর্বস ম্যাগাজিনের করা সর্বশেষ তালিকায় থেকে উঠে আসা এই নারী কারদাশিয়ান পরিবারের সবচেয়ে ছোট সদস্য। তবে ২১ বছর বয়সী এ মার্কিন মডেল উত্তরাধিকার সূত্রে নয়, নিজের যোগ্যতায় বিশাল সম্পদের মালিক হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাইলি বিলিয়ন ডলারের মালিক হয়েছেন তার কসমেটিকস ব্যবসার মাধ্যমে। তিন বছর আগে যাত্রা শুরু করা কাইলি কসমেটিকস গত বছর আয় করেছে ৩৬ কোটি ডলার। এত অল্প বয়সে ধনকুবের বনে যাওয়া কাইলি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও ছাড়িয়ে গেছেন। কারণ জাকারবার্গ বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন ২৩ বছর বয়সে। কাইলি জেনার ফোর্বসকে বলেছেন, আমি ভবিষ্যৎ জানতাম না। আমি কিছু প্রত্যাশাও করিনি। তবে খবরটা সত্যিই ভালো। খুবই উৎসাহব্যঞ্জক। ফোর্বসের এ...
শ্রীলংকায় আত্মঘাতীদের আস্তানায় অভিযানে ৬ শিশুসহ নিহত ২০

শ্রীলংকায় আত্মঘাতীদের আস্তানায় অভিযানে ৬ শিশুসহ নিহত ২০

Cover Story
শ্রীলংকায় আত্মঘাতীদের আস্তানায় অভিযানে ৬ শিশুসহ নিহত ২০ শ্রীলংকার পূর্ব উপকূলে রাতে ব্যাপক বন্দুকযুদ্ধের পর ছয়টি শিশুসহ ১৫ জনের মরদেহ পাওয়া গেছে। শনিবার দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ বন্দুক লড়াইয়ে এছাড়া চার বন্দুকধারী ও এক বেসামরিক লোক নিহত হয়েছেন। খবরে বলা হয়েছে, বাট্টিকালোয়া শহরের আমপারার সেইন্টহ্যামারুথুতে শুক্রবার সন্ধ্যায় এই বন্দুক লড়াই শুরু হয়। এই শহরেই রোববার বিলাসবহুল হোটেল ও গির্জায় ভয়াবহ প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। যাতে ২৫৩ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। সেনাবাহিনীর মুখপাত্র সুমিথ আটাপাট্টু বলেন, সেনাবাহিনী একটি ঘরে ঢুকতে চাইলে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি শুরু করেন। আমাদের পাল্টা গোলায় দুই বন্দুকধারী নিহত হন। এছাড়া বন্দুকযুদ্ধের ভেতরে পড়ে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরবর্তীতে পুলি...
‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী

‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী

Cover Story, Entertainment
‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী   জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শাহনাজ বেলী । নিজের দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এতটা পথ পাড়ি দিয়েও এতটুকু ক্লান্ত নন এ শিল্পী। প্রতিদিনই নতুন উদ্যমে গান নিয়ে কাজ করছেন। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে তিনি শো করছেন। দেশের বাইরেও বাংলা ফোক গানকে ছড়িয়ে দিচ্ছেন নিজের কন্ঠে। শাহনাজ বেলী এখন স্টেজে যারপরনাই ব্যস্ত। পাশাপাশি নতুন গানের কাজও করছেন। সব মিলিয়ে দিনকাল কেমন কাটছে। এ শিল্পী বলেন, বেশ ভালো কাটছে। গানের মধ্যে দিয়েই সময়টা চলে যাচ্ছে। ব্যস্ততা কেমন? উত্তরে তিনি বলেন, অনেক। বিশেষ করে পহেলা বৈশাখের আগে থেকে এখন পর্যন্ত টানা শো করে যাচ্ছি। পহেলা বৈশাখে বেশ কিছু শো করেছিলাম। একুশে টিভি, নাগরিক টিভি, দীপ্ত টিভিতে গান গেয়েছি। ঢাকা অফিসার্স ক্লাবেও গেয়েছি। সেই থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থ...