বাজেটে চাই চলচ্চিত্রের জন্য পর্যাপ্ত বরাদ্দ
মুমূর্ষু চলচ্চিত্রশিল্পকে বাঁচাতে উদ্গ্রীব সংশ্লিষ্টরা। সবাই চান, জাতীয় বাজেটে এ খাতের জন্য কিছু বরাদ্দ ও বছরব্যাপী সরকারের নজরদারি বাড়ুক। চলচ্চিত্রসংশ্লিষ্ট পণ্যকর কমুক। সরকার নিজেই বিনিয়োগ করুক সিনেমায়। নিজে আয় করুক, চলচ্চিত্রকর্মী ও শিল্পীদের বাঁচিয়ে রাখুক। মনোযোগ না দিলে শিল্প যেমন সৃষ্টি করা যায় না, তেমনি যথাযথ প্রণোদনা ও দেখভাল না করলে সিনেমার মতো বড় শিল্পমাধ্যম বাঁচানো যাবে না।
এফডিসির জন্য বরাদ্দ দরকার
ভালো অবস্থায় নেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। টাকার অভাবে চাকরি ছেড়ে যাওয়া এবং অবসরে যাওয়া কর্মীদের পেনশনের টাকা দিতে পারছে না তারা। থোক বরাদ্দ না পেলে শিগগির এই দায় থেকে মুক্ত হতে পারবে না প্রতিষ্ঠানটি। তা ছাড়া স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতেও সরকারের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিতে হবে এই প্রতিষ্ঠানকে। নয়তো এখ...












