চলচ্চিত্রে সায়রার অভিষেক!
পুরো নাম সায়রা আক্তার জাহান। শোবিজে সায়রা নামেই পরিচিত তিনি। ২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে পথচলা শুরু। মিউজিক ভিডিও এবং কিছু সংখ্যক নাটকেও দেখা গেছে তাকে। তবে এই মডেল-অভিনেত্রীর লক্ষ্য ছিল চলচ্চিত্রে কাজ করা। তিনি মনে প্রাণে চাইতেন চলচ্চিত্রে অভিনয় করতে। দেশ-বিদেশের বিভিন্ন ঘরানার চলচ্চিত্র উপভোগ করেন সায়রা। কোনো একটি গল্পনিভর্র চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে ছিল মনে। সায়রার সেই ইচ্ছা পূরণ হলো চলতি সপ্তাহে। গত ১৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে তার প্রথম চলচ্চিত্র ‘জন্মভূমি’। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এ বিষয়ে সায়রা বলেন, বাস্তবধমীর্ গল্প ও চরিত্র আমার পছন্দের। প্রতিটি মানুষের জীবনেই একটা গল্প থাকে। প্রত্যেকে তার কাছে নায়ক বা নায়িকা। ফলে চরিত্রটি একদিকে যেমন চ্যালেঞ্জ ছিল, আবার অভিনয় করে নিজের কাছেও মনে হয়েছে আমি কিছু একটা করতে পেরেছি।
তিনি আরও বলেন, আন্তজাির্তক একটা ইস...













