বোকা বোকা প্রশ্ন করলে পুরুষের প্রিয় হওয়া যায় : কঙ্গনা
প্রথম বার ইতিহাস নির্ভর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ দিয়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করবেন তিনি। প্রথম বার তিনি বড় পর্দায় রাজবেশে। প্রচারেও সেই লুক বজায় রাখছেন কঙ্গনা। সালঙ্কারা, দ্যুতিময়ী।
পর্দায় মণিকর্ণিকা হওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল? প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘অ্যাকশন। সেটে দুর্ঘটনাও হয়েছিল। শখে ঘোড়ায় চড়া এক জিনিস আর শুট করা অন্য। আমরা শুধু অ্যাকশনই করিনি, পশুগুলোকেও কিছু নিয়ম মানতে হয়েছে। কখনও পুরো ব্যাপারটা খুব ক্লান্তিকর লেগেছে।’
পর্দায় তিনি শুধু রানি নন। যোদ্ধা লক্ষ্মীবাইয়ের চরিত্রে। দেশ-কালের গণ্ডিভেদে পুরুষ পরিচালকদের দৃষ্টিভঙ্গিতে মহিলা যোদ্ধাদের উপস্থাপনাও বদলেছে ছবিতে। ‘মণিকর্ণিকা’ সে দিক দিয়ে কতটা আলাদা?
উত্তরে কঙ্গনা বলেন, ‘পাশ্চাত্য ছবিতে নারী যোদ্ধাদের উপস্থাপনা খুব সেনসুয়াল। ওয়ান্ডার উইম্যান-এ যেমন, ওদের প...













