‘জেরিন খান যৌনকর্মী ’
বলিউডের লাস্যময়ী জনপ্রিয় অভিনেত্রী জেরিন খান। এই অভিনেত্রী সালমানের খানের সঙ্গে ‘ভীড়’ ছবি দিয়ে আলোচনায় আসেন । সম্প্রতি তার সাবেক ম্যানেজার অঞ্জলি আথারের বিরুদ্ধে মামলা করে ফের আলোচনায় এলেন। জেরিনের অভিযোগ, তাকে যৌনকর্মী বলে সম্বোধন করেছেন অঞ্জলি আথার। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় গত মঙ্গলবার অঞ্জলির বিরুদ্ধে ওই মামলা করা হয়।
পুলিশ জানায়, জেরিন ও অঞ্জলির মধ্যে সমস্যা শুরু হয় বকেয়া টাকা নিয়ে। অঞ্জলির অভিযোগ ছিল-জেরিন তাকে তিন মাসের টাকা দেননি, যা নিয়ে তর্কাতর্কি শুরু হয় তাদের মধ্যে। এ সময় জেরিন অঞ্জলিকে চোর বলেছিলেন, যার উত্তরে অঞ্জলি জেরিনকে যৌনকর্মী বলেন।
খুব শিগগির অঞ্জলিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে পুলিশ।
জেরিনের সাবেক ম্যানেজারের এর আগে বলিউড তারকা ঋত্বিক রোশন ও কঙ্গনা রানওয়াতের সঙ্গেও কাজ করেছেন।
এদিকে এ ঘটনার রেশ শেষ হতে না হতেই নতুন ঘটনার জন্ম দিয়েছেন জেরিন খান। জেরিন ...













