কিট থাকবেন না গেম অব থ্রোনস–এর প্রিক্যুয়েলে
সেই ২০১১ সাল থেকে আছেন ধারাবাহিকটির সঙ্গে। তাই আবেগটাও কম নেই গেম অব থ্রোনস ধারাবাহিকটির কেন্দ্রীয় অভিনেতা কিট হেরিংটনের। আগামী বছরেই প্রচার হচ্ছে ধারাবাহিকটির শেষ মৌসুম। এরপর আর এটিতে অভিনয় করার ইচ্ছা নেই তাঁর।
শেষ মৌসুমই যদি হয়, তাহলে অভিনয়ের আর সুযোগ কোথায়? এমন প্রশ্ন থাকতে পারে। তাদের জন্য বলা। গেম অব থ্রোনস–এর প্রিক্যুয়েল সিরিজ বানানোর ঘোষণাও এসে গেছে। এই ধারাবাহিকের পাঁড় ভক্ত যাঁরা, তাঁদের খবরটি না জানার কথা নয়। ব্রিটিশ এই অভিনয়শিল্পীকে জন স্নো চরিত্রে দেখা গেছে ধারাবাহিকটিতে। তবে ধারাবাহিকে না থাকার বিষয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন কিট। কারণ, এই ধারাবাহিকটিই তাঁকে বেশ জনপ্রিয়তা এনে দেয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, ‘গেম অব থ্রোনস থেকে বিদায় খুবই আবেগপ্রবণ একটা ব্যাপার। কিন্তু আমি বলছি না এটা খুবই দুঃখজনক। কারণ, এতগুলো বছর একটি ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলাম। এটা এ...














