জাহ্নবী কাপুর ও খুশি কাপুর দুই বোনের মধ্যে কে চোর?
জাহ্নবী কাপুর ও খুশি কাপুর শুধু দুই বোনই নন, সেরা বন্ধুও। আকস্মিকভাবেই মা-হারা হন তাঁরা। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী তাঁদের মা। মায়ের মৃত্যুর পর দুই বোন পরস্পরের আরো ঘনিষ্ঠ হন। বলিউডের সবাই জানেন, বড় বোন হিসেবে জাহ্নবী আগলে রাখেন খুশিকে। তবে জেনে অবাক হবেন, অন্যান্য বোনদের মতো তাঁরা দুজনও যুদ্ধ করেন!
শুধু তাই নয়, এক বোন আরেক বোনকে চোরও বলেছেন!
তাহলে খুলেই বলা যাক। ছোট বোন খুশি কাপুরের পছন্দের একটি জামা চুরি করে পরেন জাহ্নবী। ওই পোশাক পরে একটি অনুষ্ঠানেও যোগ দেন। আর এতেই রেগেমেগে কাঁই খুশি। জাহ্নবীকে বকাঝকাও দিয়েছেন খুশি। এরপর জাহ্নবী সেসব বকাঝকা-বার্তার স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন ইনস্টাগ্রামে।
তো, বড় বোনকে দেওয়া খুশির সেই ‘হেট ম্যাসেজে’ কী ছিল? হুম, খুশি লিখেছেন, ‘মর’, ‘তোকে ঘৃণা করি’ ইত্যাদি ইত্যাদি।
ছোট বোন খুশিকে সাজগোজে সহায়তা করছেন জাহ্নবী। ছবি : ইনস্টাগ্রাম
সেই স্...














