প্রভাসের কাছে হার রজনীকান্ত ও অক্ষয়ের
মুক্তির আগেই রজনীকান্তের ‘২.০’ ছবিটি অগ্রিম বুকিং থেকে পেয়েছে ১২০ কোটি রুপি। এটা তামিল সিনেমার জন্য রেকর্ড। বুকিংয়ের অর্থের সঙ্গে স্বত্ব বিক্রির অঙ্ক পেরিয়েছে ৪৯০ কোটি। সেই ছবি মুক্তির দিন ২৯ নভেম্বরে রেকর্ড গড়ে পারেনি। ওপেনিংয়ে আগের রেকর্ডের ধারেকাছেও নেই রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ছবিটি।
‘রোবট’-এর সিক্যুয়াল ‘২.০’ ছবিটি ভারতীয় হিসেবে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হিসেবে নাম লিখিয়েছে। ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গেল ভারতীয় দুই সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয় কুমারকে। বক্স অফিসে এই ছবির প্রতি সবার প্রত্যাশাও ছিল বেশি। তাই দেখার বিষয় ছিল মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ‘বাহুবলী ২’–এর রেকর্ড ভাঙতে পারবে কি না ‘২.০’। শেষমেশ পারেনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ছবির বাজেট, কলাকুশলী ও ছবির প্রতি মানুষের আগ্রহের কথা বিবেচনা করে সবার ধারণা ছিল মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ‘বাহুবলী’...














