শারীরিক হেনস্থা নিয়ে মুখ খুলে কোন তারকাদের পাশে পেলেন তনুশ্রী ?
বছর দশেক আগে বলিউড ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগের আঙুল অভিনেতা নানা পাটেকরের দিকে। আবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীও তাঁকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন। যদিও নানা তনুশ্রীর অভিযোগ উড়িয়ে দিয়ে আইনি পথে যাওয়ার হুমকি দিয়েছেন। তবে এখনও পর্যন্ত এ সব নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বিবেক। তবে এই পরিস্থিতিতে তনুশ্রী পাশে পেলেন বলিউডের একটা বড় অংশকে।
টুইঙ্কল খন্না নিজে এক সময় চুটিয়ে অভিনয় করেছেন। তবে এখন তিনি লেখিকা এবং প্রযোজক। তিনি টুইট করেছেন, ‘হেনস্থাহীন কাজের পরিবেশ পাওয়া ন্যূনতম অধিকার।...’’
সোনম কপূর তনুশ্রীর নাম হ্যাশট্যাগে ব্যবহার করে টুইট করেছেন, ‘আমরা একসঙ্গে দাঁড়াব কিনা, সেটা আমাদের ওপর।’ পরিণীতি চোপড়া লিখেছেন, ‘যাঁদের ঘটনাটা সহ্য করতে হয়েছে তাঁদের বিশ্বাস এবং শ্রদ্ধা করা উচিত।’ তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া।
রিচা চাড...












