Entertainment Archives - Page 65 of 74 - Mati News
Saturday, June 13

Entertainment

কনটেন্ট ভিত্তিক কাজ করতে চাই : অমৃতা

Entertainment
বছর চারেক আগে ‘জানলা দিয়ে বউ পালালো’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন অমৃতা চট্টোপাধ্যায়। টলিউডে কয়েক বছর হয়ে গেলেও অভিনেত্রীর ছবির তালিকা বিরাট লম্বা নয়। প্রশ্নটা করতে অমৃতার জবাব, ‘‘আমি কনটেন্ট ভিত্তিক কাজ করতে চাই। যেখানে আমার চরিত্রটা ভাল হবে। তাই যে সব প্রস্তাব এসেছে, তার মধ্য থেকে বাছাই করে কাজ করেছি।’’ কিন্তু তাতে কি কেরিয়ারের দৌড়ে পিছিয়ে গেলেন না? যেখানে অভিনেত্রীরা বছরে তিন-চারটে করে ছবি করে ফেলেন। ‘‘আমি যে খুব কম কাজ করেছি, তা নয়। সামনে তিন-চারটে ছবি মুক্তি পাবে। প্রত্যেকটাই খুব আলাদা,’’ মন্তব্য তাঁর। এ মাসেই মুক্তি পাচ্ছে ‘থ্রি স্মোকিং ব্যারেলস’। মাল্টিলিঙ্গুয়াল ছবি... ইংরেজি, অসমিয়া, মণিপুরী, বাংলা। তিনটে গল্প নিয়ে ছবিটি তৈরি। যার পটভূমি উত্তর-পূর্ব ভারত। অমৃতা এখানে বাংলাদেশি উদ্বাস্তুর চরিত্রে। যার স্বামী চোরাশিকারের সঙ্গে যুক্ত। অমৃতার স্বামীর চরিত্রে সুব্রত দত্ত। অভয় দেওলের ...
সারোগেসির মাধ্যমে সিঙ্গল মাদার হলেন শ্রেয়া পাণ্ডে

সারোগেসির মাধ্যমে সিঙ্গল মাদার হলেন শ্রেয়া পাণ্ডে

Entertainment
২০১৭-র ডিসেম্বর মাসে সিদ্ধান্তটা নিয়েছিলেন। মা হওয়ার সিদ্ধান্ত। অবিবাহিত শ্রেয়া সারোগেসির মাধ্যমে মা হওয়ার ইচ্ছের কথা প্রথম শেয়ার করেন বাবার সঙ্গে। বাবা অর্থাত্ সাধন পাণ্ডে। তাঁর অবশ্য একটি রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীও। যেমন ভাবা, তেমন কাজ। বাবা নাকি শ্রেয়ার সবচেয়ে ভাল বন্ধু। মেয়ের সিদ্ধান্তে পূর্ণ সম্মতি দিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্তের ফল হল ‘আদর’। শ্রেয়ার মেয়ে। গত ৩০ অগস্ট সারোগেসির মাধ্যমে মা হয়েছেন শ্রেয়া। মু্ম্বইয়ে চিকিত্সক যতীশ শ-এর কাছে আদরের জন্ম। শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম বা কর্ণ জোহরের যমজ সন্তান যশ এবং রুহির জন্মের সময়ও চিকিত্সার দায়িত্বে ছিলেন যতীন। শ্রেয়া এই মুহূর্তে আদরকে নিয়ে মুম্বইতে রয়েছেন। সেখান থেকে ফোনে বললেন, ‘‘পুরো প্রসেসটার মধ্যে যতীন প্রায় বাবা-মায়ের ভূমিকা নিয়েছিলেন। বাবা প্রথম থেকেই জানতেন। সারোগেসি কী, সেটা ...
সিয়ামের নতুন অত্যাচার!

সিয়ামের নতুন অত্যাচার!

Entertainment
এই অত্যাচারও সহ্য করতে হবে! ‘পোড়ামন ২’ ছবির ভক্তরা নড়েচড়ে বসুন। নতুন ছবিতে নায়ক সিয়াম আহমেদ নাকি দর্শকদের অত্যাচার করেই ছাড়বেন। অভিনয়ের পাশাপাশি গানও শোনা যাবে সিয়ামের কণ্ঠে! এটাই নাকি ‘অত্যাচার’ হতে পারে ভক্তদের জন্য-এমন ধারণা এই নায়কের। গত বৃহস্পতিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি দিলেন সিয়াম। বললেন, ‘জীবনে প্রথম অফিশিয়ালি কোনো গানে কণ্ঠ দিলাম, যেটা খুবই অসম্ভব একটা ঘটনা ছিল। আপনারা ভয় পাবেন না। যাঁরা ভয় পাচ্ছিলেন যে এই অত্যাচারও সহ্য করতে হবে সিয়ামের কাছ থেকে, তাঁদের বলি, আমি শুধু র‍্যাপ অংশটা করেছি।’ ছোট পর্দার অভিনেতা সিয়াম বড় পর্দায় এসে সগৌরবে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া বলছে, টানা ১৪ সপ্তাহ ধরে অন্তত ২০টি সিনেমা হলে চলছে সিয়াম-পূজার পোড়ামন ২। এই জুটির পরবর্তী ছবি দহন। পরিচালনা করছেন পোড়ামন ২ চলচ্চিত্রের পরিচালক রায়হান রাফি। এর একটি গানেই...
নায়ক-নায়িকা অসুস্থ, শুরুতেই ধাক্কা

নায়ক-নায়িকা অসুস্থ, শুরুতেই ধাক্কা

Cover Story, Entertainment
নায়ক শাকিব খান যে জ্বরে ভুগছিলেন এই খবর ‘শাহেনশাহ’ ছবির মহরতের দিনই টের পাওয়া গেছে। সেদিন তিনি জানান, শরীরটা ভীষণ খারাপ তাঁর। জ্বর যেন ছাড়ছেই না। তাই তো অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যান। মহরতের পর শাকিবের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এখন শাকিবের শারীরিক অবস্থা যখন উন্নতির দিকে, ঠিক তখন জ্বরে আক্রান্ত হন ছবির নায়িকা রোদেলা জান্নাত। চার দিন জ্বরে আক্রান্ত ছিলেন সংবাদ উপস্থাপক থেকে নায়িকা বনে যাওয়া রোদেলা। এদিকে শুটিং-পূর্ববর্তী কিছু কাজ পুরোপুরি গোছানো সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি। এটাকে শুরুতে ধাক্কা মনে করছেন নবাগত এই নায়িকা। ‘শাহেনশাহ’ ছবির নায়িকা রোদেলা জান্নাত শুরুতে ধাক্কা খাওয়ার বিষয় নিয়ে মোটেও বিচলিত নন। ছবির ক্ষেত্রে তিনি বরং একে শুভ লক্ষণ হিসেবেই মনে করছেন। তাঁর মতে, ‘এক দিক দিয়ে ভালোই হলো। আমিও নিজেকে চরিত্রটির জন্য নিজেকে আরও ভালোভাবে তৈরি ক...
বাধার মুখে নেমে গেল ‘জান্নাত’!

বাধার মুখে নেমে গেল ‘জান্নাত’!

Cover Story, Entertainment
প্রতি সপ্তাহে যেখানে প্রেক্ষাগৃহ বাড়ার খবর দিচ্ছেন ‘জান্নাত’ ছবির নায়ক-নায়িকারা, সেখানে আজ একেবারে অন্য রকম একটি খবর দিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে মানিক জানান, ‘ব্যাপক বাধার মুখে সাতক্ষীরাতে “জান্নাত” ছবির প্রদর্শনী স্থগিত!’ পরিচালকের এমন পোস্টে চলচ্চিত্রের অনেক পরিচালক, শিল্পী ও কলাকুশলী অবাক হয়ে যান। ঈদুল আজহায় দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জান্নাত’ ছবিটি। প্রথম সপ্তাহ পার হতে না–হতেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। এখন ৬০টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে বলে জানান পরিচালক। সাতক্ষীরায় সংগীতা সিনেমা হলে ‘জান্নাত’ ছবির প্রদর্শনী বন্ধ হওয়ার বিষয়ে প্রথম আলোকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছবির নাম নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের মতে, “জান্নাত” নামটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শুধু তা-ই নয়, ছবিতে কিছু দ...
টাকা নয়, অভিনেত্রী হতে চেয়েছি : নাজিফা তুশি

টাকা নয়, অভিনেত্রী হতে চেয়েছি : নাজিফা তুশি

Cover Story, Entertainment
অপেক্ষায় ছিলেন ‘আইসক্রিম’ ছবির নায়িকা নাজিফা তুশি । একটি ভালো সিনেমার প্রস্তাব পেলেই লুফে নেবেন। তারপর মেকআপ নিয়ে গিয়ে দাঁড়াবেন ক্যামেরার সামনে। তাঁর অপেক্ষার পালা হয়তো শেষ হতে চলেছে। যেকোনো দিন তাঁর দিকে মুখ করে জ্বলে উঠবে অনেকগুলো বাতি। টেলিভিশনে খুব বেশি দেখা যায় না নায়িকা নাজিফা তুশিকে। টিভি নাটকে কাজের অনেক প্রস্তাব পেয়েও সাড়া দেননি। ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন ভালো একটি চলচ্চিত্রের জন্য। টেলিভিশন নাটকে কাজ করলেন না কেন? বললেন, ‘চাইলে অন্তত ৫০টি নাটক করতে পারতাম। কিন্তু আমার টাকার দরকার নেই। আমি চলচ্চিত্রে কাজ করতে চেয়েছি, অভিনেত্রী হতে চেয়েছি।’ মিউজিক ভিডিওর দৃশ্যে ইমরান ও তুশিআজ শুক্রবার বিকেলে বান্দরবান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘নরমাল প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই না। সে জন্য অপেক্ষা করেছি। আশা করছি শিগগিরই ভালো খবর দিতে পারব।’ ছবির গল্পটি কেমন? তুশি জানান, ‘গল্পের অনেক কিছুই হয়তো ...
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ : বিনা ঘোষণায় প্রতিযোগিতা শুরু

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ : বিনা ঘোষণায় প্রতিযোগিতা শুরু

Cover Story, Entertainment
‘নিজের টাকা দিয়ে অনুষ্ঠান বানাচ্ছি, ঘোষণা দেওয়ার কী আছে? গত বছর ছিল প্রথমবারের মতো আয়োজন, তাই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলাম।’ বললেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। আজ শুক্রবার দুপুরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। স্বপন চৌধুরী জানান, ১৬ সেপ্টেম্বর থেকে ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু হবে। চলবে টানা কয়েক দিন। নাম নিবন্ধনের কোনো ঘোষণা না এলেও হঠাৎ শোনা গেল বাছাই কার্যক্রমের খবর। কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে? স্বপন চৌধুরী দাবি করেন, এ বছর ফেব্রুয়ারিতে নাকি নাম নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টা একেবারে নিজেদের মতো করছে তাদের প্রতিষ্ঠান। সারা দেশ থেকে নাকি ৩০ হাজারের মতো প্রতিযোগী এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ...
হট প্যান্ট কেন পরেছেন? ট্রোলড হলেন জাহ্নবী

হট প্যান্ট কেন পরেছেন? ট্রোলড হলেন জাহ্নবী

Entertainment
পরনে হট পিঙ্ক টিশার্ট এভং হট প্যান্ট। ঠিক এই লুকেই সম্প্রতি জুহু বিচে বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরকে ফ্রেমবন্দি করলেন পাপারাত্‌জিরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পোশাকের কারণে ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী। সোশ্যাল অডিয়েন্সের কেউ লিখেছেন, ‘খুব সাধারণ মেয়েকেও হট প্যান্টে সুন্দর দেখতে লাগে, আর একে কেমন লাগছে দেখ...।’ আবার কারও মতে, ‘এই লুকটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে...।’ কারও কটাক্ষ ‘এর থেকে তো নগ্ন হয়ে ঘুরলেই পারে...।’ শুধু জাহ্নবী নন, সোশ্যাল অডিয়েন্স টেনে এনেছেন তাঁর মা শ্রীদেবীকেও। জাহ্নবীর এই ছবির নীচে জনৈক লিখেছেন, ‘মায়ের মতো মুখের সার্জারি করে এস। কারণ তোমার মুখটা একটুও আকর্ষণীয় নয়।’ জাহ্নবী প্রথম নন। এর আগে পোশাকের কারণে বহু বলি তারকাকে ট্রোলড হতে হয়েছে। কখনও বিকিনি পরায় ফতিমা সানা শেখ আক্রমণের মুখে পড়েছেন। কখনও বা দীপিকা পাড়ুকোনের ছোট পোশাক নি...
‘সচিনের এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল’, ফেসবুকে লিখেই ট্রোলড শ্রী রেড্ডি

‘সচিনের এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল’, ফেসবুকে লিখেই ট্রোলড শ্রী রেড্ডি

Entertainment
কখনও আলটপকা মন্তব্য। কখনও কাস্টিং কাউচ নিয়ে ইন্ডাস্ট্রিকে খোঁচা। কখনও আবার নামী ব্যক্তিত্বদের সরাসরি সোশ্যাল মিডিয়ায় আক্রমণ। তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি সর্বদাই শিরোনামে থাকেন। এ হেন শ্রী-ই এ বার ‘খোঁচা’ দিলেন এমন এক ব্যক্তিত্বকে, যাঁর নামের সঙ্গে বিতর্ক কয়েক ক্রোশ দূরে। তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সচিনের নামে কালি ছেটাতে ফেসবুককেই বেছে নিলেন অভিনেত্রী। সচিনের সঙ্গে এক তেলুগু অভিনেত্রীর সম্পর্ক ছিল, এমন কথাই ফেসবুকে লিখে শ্রী রেড্ডি। ফেসবুকে শ্রী লিখেছেন, ‘‘রোম্যান্টিক ব্যক্তি সচিন তেন্ডুলকরন যখন হায়দরাবাদে এসেছিলেন সুন্দর এক নারীর সঙ্গে রোম্যান্স করে গিয়েছিলেন। হাই প্রোফাইল ব্যক্তিত্ব চামুন্ডেশ্বর স্বামী ছিলেন মিডল ম্যান। বড়সড় ব্যক্তিত্বরা ভাল খেলার সঙ্গে রোম্যান্সটাও নিশ্চয় ভালই করেন?’’ ব্যস! এ কথাতেই ক্ষোভে ফেটে পড়ে নেটপাড়ার লোকজন। সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড হন অভ...
কাটপিছ নিয়ে কথা বললেন পপি

কাটপিছ নিয়ে কথা বললেন পপি

Cover Story, Entertainment
জানুয়ারিতে নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। কাটপিছ নামের এই ছবির শুটিং শুরু হতে অনেক দিন বাকি থাকলেও এরই মধ্যে প্রকাশিত হয়েছে এই ফার্স্ট লুক। প্রথম দেখায় পপি চমকে দেন সবাইকে। তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি দু-একজন নেতিবাচক মন্তব্যও করছেন। এসব মন্তব্যে মোটেও বিচলিত নন পপি। তিনি নতুন ছবির চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন। ‘কাটপিছ’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। এটি তাঁর পরিচালনায় দ্বিতীয় ছবি। এর আগে তিনি ‘রাজনীতি’ ছবি নির্মাণ করে আলোচনায় আসেন। তাঁর পরিচালিত প্রথম ছবিতে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। ‘কাটপিছ’ ছবিতে পপির বিপরীতে কে অভিনয় করবেন, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। ‘কাটপিছ’ ছবির প্রথম ঝলকে পপিকে বেশ আবেদনময়ী চরিত্রে দেখা গেছে। গোলাপি রঙের স্লিভলেজ ব্লাউজ আর হালকা শাড়িতে তাঁকে জড়িয়ে ধরে আছ...
সংবাদ পাঠিকা থেকে নায়িকা রোদেলা জান্নাত

সংবাদ পাঠিকা থেকে নায়িকা রোদেলা জান্নাত

Entertainment
ওয়েস্টিনের বলরুমে ‘শাহেনশাহ’ ছবির মহরতে নায়ক শাকিব খান ধন্যবাদ দিলেন বুবলীকে। ছবিতে নেই বুবলী, তাই তাঁকে ধন্যবাদ দেওয়ার কারণ বুঝতে পারলেন না কেউই। পরিষ্কার করলেন শাকিবই, বুবলীর দেখানো পথেই আরেক নায়িকা রোদেলাকে পেল ঢালিউড। মিলটা হলো, দুজনই সংবাদ পাঠিকা। আরেকটা মিলও আছে, যেটা অবশ্য শাকিব বলেননি, দুজনই সংবাদ পাঠ করেছেন বাংলাভিশনে। এই কথা মনে করিয়ে দিতেই হাসলেন রোদেলা জান্নাত , ‘আসলে সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে এলে কিছু সুবিধা পাওয়া যায়। ক্যামেরার সামনে জড়তা থাকে না। এটা বড় একটা ধরনের গ্রুমিং। আমি অবশ্য খুব বেশিদিন সংবাদ পাঠ করিনি।’ রোদেলার বেড়ে ওঠা ঢাকা ক্যান্টনমেন্টে। পড়েছেন বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে। ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটিতে। এখন পিএইচডি করছেন বিজনেস ইনফরমেশন টেকনোলজির ওপর, মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে। পড়াশোনা...
ব্র্যাকও ছেড়ে দিচ্ছেন সাবিলা নূর

ব্র্যাকও ছেড়ে দিচ্ছেন সাবিলা নূর

Entertainment
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিলেন। ফলাফলও ভালো। যার কারণে পেতেন 'ছাড়।' কিন্তু মাঝখানে আকস্মিক সাবিলা নূরের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়া, গণমাধ্যম থেকে আড়াল হয়ে যাওয়া সবকিছু নানা প্রশ্নের জন্ম দেয়। পড়াশোনা ছেড়ে যুক্তরাষ্ট্রে কী করছেন জানতে আগ্রহী গণমাধ্যমকর্মীরা। অবশেষে যুক্তরাষ্ট্র থেকে ফিরে জানালেন নতুন করে সব কিছু শুরু করবেন। অর্থাৎ পড়াশোনার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেবেন। আর এই সময়টা সেখানে তিনি ফিল্মের ওপর একটা কোর্স করেছেন। সেসময় তিনি জানান নর্থ সাউথ ছেড়ে দিচ্ছেন তিনি। কারণ ক্যারিয়ার আর বিবিএ একসাথে করা সম্ভব হচ্ছে না। সম্ভব নয়। কী করবেন, সুযোগ আসে তার পছেন্দের বিষয়ে পড়াশোনা করার। যদিও সাবিলা বলেন, বাবা-মা আমাকে দু'টি অপশন দিয়েছিল; অস্ট্রেলিয়ায় আমার ভাই থাকে, সেখানে আমার পড়াশোনা শেষ করতে পারতাম। এছাড়া যুক্তরাষ্ট্রে আমার বোন থাকে, সেখানেও নিজের পড়াশোনা শেষ করতে পারতাম। কিন্তু...
অবশেষে ‘জ্যাম’-এ শুভ

অবশেষে ‘জ্যাম’-এ শুভ

Entertainment
গত জুলাই মাসের মাঝামাঝিতে ‘জ্যাম’ ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন পূর্ণিমা। ২৩ জুলাই ছবিটির মহরতও হয়। ওই সময় পূর্ণিমার নায়ক হিসেবে আরিফিন শুভর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু এর কিছুদিন পর শুভ জানিয়েছিলেন, জ্যাম-এ অভিনয় করছেন না তিনি। তবে সে সময় ‘না’ বলার পরও অবশেষে জ্যাম-এ নাম লেখালেন এই অভিনেতা। গত মঙ্গলবার রাতে ‘জ্যাম’ ছবিতে চুক্তিবদ্ধ হন শুভ। এ বিষয়টি প্রথম আলোকে জানিয়ে শুভ বলেন, ‘এই ছবিতে নিজের চরিত্রের সবকিছু বুঝে নিয়েই চুক্তিবদ্ধ হয়েছি।’ চুক্তির সময় শুভর সঙ্গে ছিলেন ‘জ্যাম’ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামুল। জ্যাম-এ অভিনয় করা নিয়ে শুরুতে শুভর সিদ্ধান্তহীনতার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আগে ছবিটির গল্প অর্ধেক পড়েছিলাম। এ জন্য তখন কিছু পাকাপাকি বলতে চাইনি। এবার পুরো গল্প পড়ে দেখলাম আমার চরিত্রটা দারুণ। তা ছাড়া আমার বিপরীতে পূর্ণিমার মতো নায়িকা আছেন। তাঁর সঙ্গে কাজের সুযোগ হবে, এট...
নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’, কী থাকছে তাতে?

নুহাশ হুমায়ূনের ‘৭০০ টাকা’, কী থাকছে তাতে?

Cover Story, Entertainment
ছবিটির নাম ৭০০ টাকা। বানিয়েছেন নুহাশ হুমায়ূন। ২০ মিনিটের এই চলচ্চিত্র আজ রাত ৯টায় মুক্তি পাচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ভিডিও দেখার অ্যাপস আইফ্লিক্সে। শুটিং হয়েছে ঈদুল আজহার আগে।   নুহাশ বললেন, ‘আমি অনেক দিক থেকে লাকি (সৌভাগ্যবান)। প্রীতমের মতো গায়ক ও অভিনয়শিল্পী পেয়েছি, সাবিলার মতো মেধাবী অভিনেত্রী অভিনয় করেছেন। সবচেয়ে বড় ব্যাপার, চিত্রনাট্য ছাপিয়ে তাঁরা অভিনয়টা দুর্দান্ত করেছেন। এ কারণেই আমি লাকি। মোটেই আনলাকি নই।’ একের পর এক ঈদের নাটকের শুটিংয়ের চাপ। এই সময়ই একটা চিত্রনাট্য আসে সাবিলার কাছে। যে চিত্রনাট্যের ওপর রচনা ও পরিচালকের নামের জায়গায় নুহাশ হুমায়ূনের নাম লেখা। কথাসাহিত্যিক ও চলচ্চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের ছেলে। স্বাভাবিকভাবেই আগ্রহটা বেড়ে যায়। তবে সব আগ্রহ বারুদ হয়ে জ্বলে ওঠে পুরো চিত্রনাট্য পড়ার পর। সাবিলা বললেন, ‘এই স্টাইলে চিত্রনাট্য আমি কখনো পাইনি। দেখে...
নিঃশর্ত ভালবাসা কার জন্য? শেয়ার করলেন দিতিপ্রিয়া

নিঃশর্ত ভালবাসা কার জন্য? শেয়ার করলেন দিতিপ্রিয়া

Entertainment
দিতিপ্রিয়া রায়। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’। সেই দিতিপ্রিয়া শেয়ার করলেন তাঁর ‘নিঃশর্ত ভালবাসা’র কথা। সোশ্যাল মিডিয়ায় দিন দুয়েক আগে প্রিয় পোষ্যর সঙ্গে ছবি শেয়ার করেছেন দিতিপ্রিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীটা কত সুন্দর হত, যদি মানুষের হৃদয়ও ওদের মতোই হত। আনকন্ডিশনাল লভ…।’ দিতিপ্রিয়ার অভিনয় গত এক বছর ধরে দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে। যে ভাবে এত কম বয়সে পর্দায় পরিণত রানি রাসমণির চরিত্রে অভিনয় করছেন তিনি তা প্রশংসার দাবি রাখে বলে মনে করেন টলিউডের একটা বড় অংশ। সে কারণেই টিআরপির হিসেবেও প্রায় প্রতি সপ্তাহেই এই ধারাবাহিক থাকে প্রথম স্থানে। অভিনয়ের পাশাপাশি পাঠভবনে হিউম্যানিটিজ নিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছেন অভিনেত্রী। ইতিহাস, সোশিওলজি, এডুকেশন এবং মিউজিক নিয়ে চলছে তাঁর এখনকার পড়াশোনা। পাশাপাশি পোষ্যের প্রতি অকৃত্রিম ভালবাসা রয়...