নায়ক-নায়িকা অসুস্থ, শুরুতেই ধাক্কা
নায়ক শাকিব খান যে জ্বরে ভুগছিলেন এই খবর ‘শাহেনশাহ’ ছবির মহরতের দিনই টের পাওয়া গেছে। সেদিন তিনি জানান, শরীরটা ভীষণ খারাপ তাঁর। জ্বর যেন ছাড়ছেই না। তাই তো অনুষ্ঠান শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে যান। মহরতের পর শাকিবের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এখন শাকিবের শারীরিক অবস্থা যখন উন্নতির দিকে, ঠিক তখন জ্বরে আক্রান্ত হন ছবির নায়িকা রোদেলা জান্নাত। চার দিন জ্বরে আক্রান্ত ছিলেন সংবাদ উপস্থাপক থেকে নায়িকা বনে যাওয়া রোদেলা। এদিকে শুটিং-পূর্ববর্তী কিছু কাজ পুরোপুরি গোছানো সম্ভব না হওয়ায় নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি। এটাকে শুরুতে ধাক্কা মনে করছেন নবাগত এই নায়িকা।
‘শাহেনশাহ’ ছবির নায়িকা রোদেলা জান্নাত শুরুতে ধাক্কা খাওয়ার বিষয় নিয়ে মোটেও বিচলিত নন। ছবির ক্ষেত্রে তিনি বরং একে শুভ লক্ষণ হিসেবেই মনে করছেন। তাঁর মতে, ‘এক দিক দিয়ে ভালোই হলো। আমিও নিজেকে চরিত্রটির জন্য নিজেকে আরও ভালোভাবে তৈরি ক...














