প্রিয়মুখ : নুসরাত জাহান
নুসরাত জাহান (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৯০) একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী।[১][২][৩] তাঁর প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরমধ্যে রাজিব বিশ্বাস পরিচালিত সুপারস্টার অভিনেতা দেবের বিপরীতে অভিনীত খোকা ৪২০ চলচ্চিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়। এই ছবিতে আরো ছিলেন শুভশ্রী গাঙ্গুলী।
৮ই জানুয়ারি, ১৯৯০ সালে একটি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার মা-ও একজন অভিনেত্রী ছিলেন। প্রথম ছবি শত্রুর পরেই তার ভক্তসংখ্যা প্রমাণ করে, ভবিষ্যতে সে অভিনয় জগতকে কাঁপাতে সক্ষম।[৪] তার একটি ছোটবোন রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতায় তার পরিবারসহ বাস করছেন। তিনি 'কুইন অব দ্য মিশন স্কুল'-এ স্ক...












