যে কোনও হ্যান্ড ওয়াশ কিনে নেন? বড় সমস্যায় পড়তে পারেন কিন্তু!
কিছু খাওয়ার আগে বা পরে হাত ধোয়া আমাদের স্বাস্থ্যকর অভ্যাস। কেবল হাতে লেগে থাকা খাবারের অবশিষ্টাংশ পরিষ্কার করতেই নয়, জীবাণু বা কীটনাশক খাবারের সঙ্গে পেটে গিয়ে যাতে আমাদের অসুস্থ না করে, সেই কারণেও ভাল করে হাত ধোয়ার অভ্যাস রপ্ত করানো হয় শিশুদেরও। চিকিৎসকরাও এই স্বাস্থ্যকর বিধিকে রীতিমতো অভ্যাসে পরিণত করতে পরামর্শ দিয়ে থাকেন আমাদের। সাবানের পরিবর্তে আজকাল আমরা অনেকেই লিকুইড হ্যান্ড ওয়াশ এ আস্থা রাখি।
কিন্তু এই হ্যান্ড ওয়াশের মাধ্যমে হাত পরিষ্কার করতে গিয়েই হিতে বিপরীত হচ্ছে না তো? হ্যান্ড ওয়াশ থেকে বড়সড় কোনও অসুখ বাসা বাঁধার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দিচ্ছেন না মার্কিন বিজ্ঞানীরা। তাঁদের মতে, বেশির ভাগ বাজার চলতি লিকুইড হ্যান্ড ওয়াশে ট্রাইক্লোসান ও ট্রাইক্লোকার্বন নামের দু’টি রাসায়নিক উপাদান রয়েছে। যার প্রভাবে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। জীবাণু ধ্বংস করতে এই দুই উপাদান খুব কার্যকর বল...













