ঘুম নিয়ে সমস্যায় ভোগেন? হতে পারে এই মারাত্মক ব্যাধি!
রাত থেকে ভোর হচ্ছে, কিন্তু দু’চোখের পাতা কিছুতেই এক হচ্ছে না! রাতে কিছুতেই ঘুম আসছে না। এ দিকে দিনের বেলায় ক্লান্তি, ঘুম ঘুম ভাব আর অস্বাভাবিক জড়তায় কিছুতেই কাজ করতে পারছেন না! নিজেকে সজাগ রাখতে কাপের পর কাপ চা-কফি খাচ্ছেন। কিন্তু তাতেও লাভ হচ্ছে না মোটেই! এ রকম অবস্থা দিনের পর দিন চলতে থাকলে দেরি না করে চিকিত্সকের পরামর্শ নিন। কারণ, অনিদ্রার সমস্যা শরীরের আরও অনেক অসুখের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।
বিশেষজ্ঞদের মতে, খাবার ছাড়াও মানুষ ২ সপ্তাহ বেঁচে থাকতে পারে, কিন্তু ঘুম ছাড়া ১০ দিনের বেশি বাঁচা সম্ভব নয়। প্রয়োজনের তুলনায় ঘুম বেশি বা কম হলেই তা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেশি ঘুমানো, কম ঘুমানো, অনিদ্রা, ঘুম পাতলা হওয়া— ঘুম নিয়ে এই সব নানা জটিলতার কারণে আমরা আক্রান্ত হই এমন সব মারাত্মক রোগ-ব্যধিতে যেগুলি সম্পর্কে আমরা অনেকেই জানি না। এ বার দেখে নেওয়া যাক ঘুম সংক্রান্ত জটিলতার কার...












