শীতেও মুক্ত থাকুন খুশকি থেকে
চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ খুশকি।
খুশকির সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই আছেন। শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় খুশকির সমস্যা বাড়ে। সাধারণত, মাথার ত্বকে নতুন কোষ তৈরি হয় ও পুরনো কোষ ঝরে পড়ে। কিন্তু এই প্রক্রিয়া ঠিক মতো না হলে তখনই খুশকির শিকার হন আপনি। পুরনো কোষ না ঝরতে পারলে সেগুলো মাথার মধ্যেই জমে থাকে এবং তা থেকে ছত্রাকজনিত সংক্রমণ দেখা যায়। সেই কোষগুলোই গুঁড়ো গুঁড়ো হয়ে মাথার চুলে মিশে থাকলে তাদেরই খুশকি বলা হয়।
মাথার ত্বকের প্রকৃতি, মাথা পরিষ্কারের পদ্ধতি ইত্যাদি কারণেই এই খুশকির সমস্যা আসতে পারে। তবে কিছু ঘরোয়া পদ্ধতি জানলে সহজেই এই খুশকির হাত থেকে বাঁচা যায। এবং এই সব পদ্ধতির খরচও নামমাত্র। বরং হাতের কাছেই মজুত বেশ কিছু ঘরোয়া জিনিসের উপর ভিত্তি করেই এই সমস্যা দূর করা যায়।
খুশকিকে অবহেলা করলে তা শুধু লোকলজ্জার কারণ হয়ে ওঠে এমনই নয়, খুশকি চুলের গোড়া আলগা করে দেয়, ফলে দ্রুত...














