ডায়েট টিপস : তিন দিনে পাঁচ কেজি ওজন কমাবেন কীভাবে?
অল্প সময়ের মধ্যে ওজন কমাতে চান অনেকে। অল্প সময়ে ওজন কমাতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হয়। খাওয়া-দাওয়া থেকে শুরু করে জীবনযাপনের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। মেনে চলতে হবে কঠিন কিছু নিয়ম। তিন দিনে পাঁচ কেজি ওজন কমাতে কার্যকরী ডায়েট পরিকল্পনা করতে হবে। সে পরিকল্পনা অনুযায়ী চলতে হবে।
ওজন কমানোয় কার্যকরী এ পরিকল্পনার কথা বলেছেন ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ। তিনি বলেন, ‘শরীরের বাড়তি ওজন কমাতে আমরা সকলেই বেশ তৎপর। ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হলো ধীরে ধীরে স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো। ওজন কমাতে বেশ কিছু ডায়েট পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে আপনি স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে পারবেন।’
ডায়েট টিপস : প্রথম দিন
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম দিনটি। এ দিনের ওপর নির্ভর করে আপনার তিন দিনের প্ল্যান। প্রথম দিন বেশি করে ফ...












