সন্তান খুব টিভি দেখে? এ সব উপায়ে সহজেই এই নেশা ছাড়ান
সন্তানের পড়াশোনা ও অন্যান্য কাজ নিয়ে চিন্তায় থাকেন সব বাবা-মা। কিন্তু সকলেরই কম-বেশি অভিযোগ তাদের টিভি দেখা নিয়ে। কার্টুন হোক বা গেমস চ্যানেল, কিংবা সিনেমার গান— ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখে কাটিয়ে দিচ্ছে শিশু? জানেন কী করে সারাবেন এই রোগ?
সন্তানের এই নেশা সারাতে হলে অভিভাবক হিসাবে আপনার উপরই প্রধান দায়িত্ব বর্তায়। শাসন বা মারধরে না গিয়ে একটু রুটিন ভিত্তিক কৌশল অবলম্বন করলেই কিন্তু এই অভ্যাস থেকে মুক্তি পাবে শিশু। দেখে নিন সে সব।
অনেক সময় অভিভাবকরাই এই অভ্যাসের জন্য দায়ী। অনেকের বাড়িতেই প্রায় ঘন ঘন টিভি চলে। বাড়িতে শিশু থাকলে এই অভ্যাসে রাশ টানুন। নিজেই বেছে দিন এমন কিছু অনুষ্ঠান যা সন্তানের সঙ্গে বসে সকলে দেখতে পারেন। শিশুর দেখার অনুপযুক্ত অথচ আপনার প্রিয় কোনও অনুষ্ঠান দেখার জন্য অ্যাপের উপর নির্ভর করুন।
নিজের টিভি দেখার নেশা থাকলে সেটাও ঝটপট কমিয়ে ফেলুন। শিশুর সাম...













