টিন স্বাস্থ্য : বর্ষাকালে সুস্থ থাকার ৫টি টিপ্স
বর্ষাকাল মানেই যত রাজ্যের রোগ এসে শরীরে ঢুকে পড়বে। কিন্তু ঘোর বর্ষাতেও শরীরটা তো ঠিক রাখতেই হবে। তাই ১৯ ২০ নিয়ে এল বর্ষায় সুস্থ থাকার ৫টি টিপ্স।
টিন স্বাস্থ্য
বর্ষাকাল মানেই যত রাজ্যের রোগ এসে শরীরে ঢুকে পড়বে। সুস্থ থাকাটাই চ্যালেঞ্জ! তার উপর ঘুম থেকে উঠেই দেখলে ঝমঝম বৃষ্টি। একটু যে মর্নিং ওয়াকে যাবে, সেই উপায়ও নেই! কিন্তু ঘোর বর্ষাতেও শরীরটা তো ঠিক রাখতেই হবে। তাই ১৯ ২০ নিয়ে এল বর্ষায় সুস্থ থাকার ৫টি টিপ্স।
খাবারে সতর্কতা:
বর্ষায় খাবারের প্রতি থাকতে হবে সতর্ক। বেশি ভাজা খাবার না খাওয়াই ভাল। কারণ, আর্দ্র আবহাওয়ায় আমাদের হজম ক্ষমতা কমে যায়। তাই বেশি মাছ, মাংস না খেয়ে হালকা, সহজপাচ্য খাবার খাও। স্বাস্থ্যকর, সুষম ডায়েট মেনে চলা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। কাঁচা শাকসবজি থেকে ব্যাকটেরিয়াল সংক্রমণ ছড়াতে পারে। তাই শাকসবজি ভাল করে ধুয়ে রান্না করে তবেই খাও। যতই খারাপ লাগুক, বেশি করে...












