বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কি আপনিও এ সবই ভাবেন?
শিবরাম চক্রবর্তী এক বার মজা করে বলেছিলেন, তিনি খুবই কর্মঠ, অন্য দিন যা খুশি হোক, মাইনের দিন কখনও অফিস কামাই করেন না। ধনী-দরিদ্র নির্বিশেষ বেতন নিয়ে মানুষের উৎসাহ আজও একই রকম। জানেন কি, বেতন পেলেই সাধারণত কী কী ভাবেন সিংহভাগ মানুষ?
উফ! এত ক্ষণে এল! মোবাইলে বেতন ঢোকার টেক্সট এলেই বেশির ভাগ মানুষেরই প্রথম প্রতিক্রিয়া হয় এমন। সকলেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন। একটা বড় চিন্তার মুক্তি ঘটে এই মেসেজের মাধ্যমেই। যাঁরা দিন আনি দিন খাই মানুষ, তাঁদের কাছেও বেতন হাতে পাওয়ার মতো ভরসা আর কিছুতে নেই।
আপনি কি খুব বিষয়ী মানুষ? টাকা-পয়সা জমানোর চিন্তা সারা ক্ষণই ঘুরঘুর করে মাথায়? ধরে নেওয়া হয় এই শ্রেণির মানুষরা সাধারণত বেতন এলেই পরিকল্পনা করে ফেলেন কোথায় কী ভাবে কত টাকা রাখবেন। কোথাও নতুন কোনও আমানত চালু করবেন কি না।
তবে কিছু হুজুগে কেনাকাটায় আগ্রহী মানুষও আছেন, যাঁরা বেতনের খবর এলেই সারা মাসের কেনাকাটার হ...













