ওজন কমাতে শুধুই লেবু মধু পানি নয়
ওজন কমাতে লেবু মধু পানি পান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সকালে খালি পেটে লেবু মধু পানি খেলে তা বিপাকক্রিয়া বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে বলে অনেকেই মনে করেন।
তবে ওজন কমাতে লেবু মধু পানি জাদুকরি কোনো পানীয় নয়। শুধু এর কল্যাণেই ওজন কমে যাবে না। দরকার সঠিক ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের পাশাপাশি এই পানীয় পান। এতেই আপনার ওজন কমবে। আবার অস্বাস্থ্যকর খাবার, ফাস্টফুড বা অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খেয়ে লেবু মধু পানি খেলে কোনো ফলই আসবে না। তবে বাংলাদেশের মতো উষ্ণ দেশে কোমল পানীয়, শরবত বা ফলের রসের তুলনায় লেবু মধু পানির মিশ্রণ অপেক্ষাকৃত ভালো পানীয়।
লেবুতে প্রচুর ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, ফ্ল্যাভনয়েড, সামান্য পরিমাণে ভিটামিন বি এবং পটাশিয়াম রয়েছে। লেবুতে থাকা অ্যাসিড খাবারের শর্করার খুব সামান্য পরিমাণকে ফ্যাটে বা সঞ্চিত চর্বিতে পরিণত করে। মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপা...






