ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজন সঠিক ব্যায়াম
ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রয়োজন সঠিক ব্যায়াম
শরীর সুস্থ রাখার জন্য কেবল সুষম খাবারই যথেষ্ট নয়। প্রয়োজন সঠিক ব্যায়ামের। আবার রোগ নিরাময়ের ক্ষেত্রেও ব্যায়ামের ভূমিকা রয়েছে।
এর ফলে দেহের জ্বালানি খরচ বেড়ে যায়, ফলে দেহের চর্বি ক্ষয় হয় এবং অ্যাড়োনাল গ্রন্থির মাংসপেশি ও লিভারের গস্নাইকোজেন থেকে গস্নুকোজ সরে যায়।
আধুনিক জীবনযাত্রায় মানুষকে ক্রমে পরিশ্রম বিমুখ করে তুলছে। সারাদিন বসে কাজ করা, গাড়িতে যাতায়াত করা, বাড়ি ফিরে পত্রিকা পড়ে বা টিভি দেখে সময় কাটানো।
এতে কোনো শারীরিক পরিশ্রম হয় না। এর ওপর রয়েছে তেল-ঘি-চর্বিজাতীয় উচ্চ ক্যালোরিসম্পন্ন আহার। সুতরাং তাদের দেহ যন্ত্রকে সচল রাখার জন্য প্রয়োজন খাবার কমানো এবং ব্যায়াম করা।
প্রতিটি লোকেরই অবসর সময়ে শুয়ে-বসে না থেকে কিছুটা হাঁটাহাঁটি বা ব্যায়াম করা উচিত। এতে রক্ত সঞ্চালন যেমন স্বাভাবিক থাকে, তেমনি খাদ্য থেকে যে ক্য...











