নিদ্রাহীনতা দূর করার উপায়
নিদ্রাহীনতা বা ইনসমনিয়ার সঙ্গে সবাই কমবেশি পরিচিত। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত ঘুম নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন। তারা প্রায় মাঝরাতে জেগে ওঠেন এবং নিদ্রাহীন অবস্থায় বাকি রাত কাটিয়ে দেন। কারণ ঘুম ভাঙ্গার পর তাদের আর ঘুম আসে না।
দীর্ঘদিন থেকে যারা অনিদ্রায় ভুগছেন এবং ক্রমাগত ঘুমাতে সমস্যা হচ্ছে তাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তবে বেশিরভাগ মানুষই একে খুব একটা আমলে নেন না যা পরবর্তী সময় গুরুত্বপুর্ণ সমস্যার কারণ হতে পারে।
নিদ্রাহীনতার কারণ:
বিভিন্ন কারণে এই নিদ্রাহীনতার সমস্যা হতে পারে। কখনো কখনো নিদ্রাহীনতা হয় সাময়িক, কখনো আবার বহুদিন এটি নিয়ে ভুগতে হয়। নিদ্রাহীনতার কারণ ব্যক্তিভেদেও ভিন্ন হতে পারে। তবে আগের তুলনায় বর্তমান সময়ে নিদ্রাহীনতার সমস্যা আশংকাজনক ভাবে বেড়ে গেছে।
নিদ্রাহীনতার সমস্যায় সবচেয়ে বেশি পড়েন তরুণ-তরুণীরা। সাধারণত বিভিন্ন রকমের দুশ্চিন্...












