দমে যাননি আয়েশা
মাদারীপুরের একটি কৃষক পরিবারে জন্ম আয়েশার। কৃষক ঘরে বেড়ে ওঠা আয়েশা আজ একজন সফল উদ্যোক্তা। তার কথা জানাচ্ছেন মারুফ হোসেন
উদ্যোক্তা হয়ে ওঠা মসৃণ ছিলো না তার জন্য। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, নানা মানুষের কথা শুনতে হয়েছে। কিন্তু দমে যাননি তিনি। উচ্চশিক্ষা লাভ করেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। পরিবারের সচ্ছলতা থাকলেও ২০১৭ সালের দিকে একবার পড়তে হয়েছিলো আর্থিক সংকটে। তখন থেকেই পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার ঝোঁক পেয়ে বসে তাকে। চাকরি খুঁজতে থাকেন বিভিন্ন জায়গায়। একটি কোম্পানিতে পেয়েও যান। কিন্তু বেশি দিন কাজ করা হয়নি সেখানে। পরে ভাবলেন নিজেই কিছু একটা করবেন। অন্যের অধীনে চাকরি না করে বরং চাকরি দেয়ার দৃঢ় ইচ্ছা তাকে তাড়া করে। কমার্স নিয়ে পড়াশোনা করায় ব্যবসায় উদ্যোগে তার ঝোঁক ছিলো আগে থেকেই।
একদিন ফেসবুকে
নামক একটি ফেসবুক পেজের সাথে পরিচয় হয় আয়েশার। এ প্রতিষ্ঠা...













