ব্যবসার আইডিয়া : কিভাবে ব্যবসা শুরু করবেন?
বর্তমান বাজারে একজন বেকার কিংবা স্বল্প আয়ের মানুষের জন্য টিকে থাকা খুবই মুশকিল। আর আমাদের দেশে চাকরি ও তো সোনার হরিণ। তবে যদি কিছু ব্যবসার আইডিয়া আপনার জানা থাকে, তবে আয় করা শুরু করতে পারেন যখন তখন। দরকার হবে শুধু একনিষ্ঠ পরিশ্রম।
লিখেছেন সায়মা তাসনিম
তাই, এক্ষেত্রে নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে আয়ের পরিপূরক হিসেবে একটি ছোট ব্যবসা শুরু করা যেতে পারে যা আপনাকে বেকারত্ব থেকে মুক্তি দিবে আবার কর্ম স্বাধীনতা ও নিশ্চিত করবে।
একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ হল এমন একটি বিজনেস আইডিয়া খুজে বের করা, গ্রাহকদের কাছে যার চাহিদা আছে এবং যে কাজটি আপনি ভালোভাবে করতে পারবেন।
সফল উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ রাখতে হবে ঠিক কোন কোন কাজে আপনার ভালো দক্ষতা রয়েছে এবং সে অনুযায়ী সঠিক ব্যবসা পরিকল্পনা ও থাকতে হবে।
একটি ছোট ব্যবসা শুরু করতে চাইলে প্রথমে অবশ্যই আপনাকে একটি...













