ছবি আপ্লোড দিয়েছেন মানে আপনার প্রাইভেসি অলরেডি শেষ
Gemini দিয়ে ছবি জেনারেট করা নিয়ে কিছু মানুষ পোস্ট করছে যে আপনারা যেভাবে ছবি আপলোড করছেন এতে করে আপনার ছবি AI পেয়ে যাচ্ছে। না জানি এখন কি থেকে কি হয়ে যাবে। আপনার মতো ছবি অন্য কেউ জেনারেট করবে, ইত্যাদি।
একদম কোর লেভেলে যদি বলি, আপনার ছবি Gemini তে আপ্লোড করে AI দিয়ে বিভিন্ন ভার্সন জেনারেট করাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। এটা সমুদ্রে একটা চিংড়ি মাছের মতো। Gemini, ChatGPT, Grok, Claude যেসব GPT মডেল ব্যবহার করে তাদের Training আজকে হয় নাই। বছরের পর বছর ধরে আমরা ইন্টার্ন্যাটে যেসব ছবি, লেখা, ভিডিও আপলোড করে আসছি তা দিয়ে এইসব মডেল ট্রেনিং করা হয়েছে। আপনার একটা ছবি এই ট্রেনিং এ আবার যুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু AI মডেলগুলো এমনভাবে ট্রেনিং করা হয় যাতে Training Data এর প্রাইভেসি অক্ষুণ্ণ থাকে। আর এতো ট্রিলিয়ন ট্রিলিয়ন Data - এর সমুদ্রে আপনার একটা ছবি এড হওয়ার পর, অন্য কেউ আপনার মতো এক...














