Stories Archives - Page 21 of 21 - Mati News
Tuesday, April 28

Stories

বিজয়ের উল্লাস : লেখক সাইয়েদা আক্তার (কবিরানী)

Cover Story, Stories
বিজয়ের উল্লাস :  লেখক  সাইয়েদা আক্তার (কবিরানী) বিজয়ের উল্লাস :  সাইয়েদা আক্তার (কবিরানী) ******************************************* বাঙালি জাতির বিজয় সীমাবদ্ধ করোনা পতাকায় এ বিজয় স্বতস্ফূর্তভাবেই যেন গণতন্ত্রের কথা কয় বাঙালির বিজয় রক্তের বিনিময়ে দুর্লভ এ অর্জন এ বিজয় অন্যায়কে রুখতে তুলে ব্যাঘ্ররূপী গর্জন বিজয় হোক গণতন্ত্রের সুষ্ঠু প্রতিষ্ঠার দীপ্ত আলো বিজয় মুছে দেবে জাতিগত বিভেদ সকল কালো বিজয় এসেছে মা বোনের সম্ভ্রম হারিয়ে একাত্তরে বিজয় এসেছে বাংলার সমস্ত সবুজ প্রকৃতি পুড়ে বিজয় এসেছে রক্তের নদীতে উত্তাল স্রোত বইয়ে বিজয় এসেছে বুদ্ধিজীবী,শ্রমিকের রক্তে ভিজিয়ে বিজয় এসেছে শানিত তপ্ত কণ্ঠে মুজিবের বাণীতে বিজয় এসেছে সাত-ই মার্চের ভাষণের ঝুলিতে আগামীর বিজয় হোক আমৃত্যু বাঙ্গালী জাতির বিজয়-এর পতাকা হাতে নবদ্বার খোলো হে বীর।...
রম্যরচনা : অ্যান্ড্রোমিডার মশা

রম্যরচনা : অ্যান্ড্রোমিডার মশা

Stories
শক্তিশালী স্পিকারে অস্বাভাবিক গুঞ্জনটা কানে আসতেই আনন্দ এবং ভয় একসঙ্গে ছেঁকে ধরলো জাতীয় গ্যালাক্সি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী উহুকে। মন্ত্রমুগ্ধের মতো কিছুক্ষণ গুঞ্জনটা শুনলেন। খানিক পরেই হন্তদন্ত হয়ে ছুটে গেলেন পাশের যোগাযোগ মডিউল রাখা রুমটায়। চেয়ারে বসে ঝিমুচ্ছিল চতুর্থ শ্রেণীর কর্মচারী আঁই-রোবট। দেখেই মেজাজ খিঁচড়ে গেল বিজ্ঞানী উহুর। 'সরকারি রোবটগুলো কোনও কাজের না' বলে কোনও রকম মেজাজ কন্ট্রোল করলেন। নিজেই যোগাযোগ মডিউল অন করে কল করলেন ঢাকা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের চার সিটি করপোরেশনের প্রশাসককে। 'সম্মানিত প্রশাসকবৃন্দ। আমাদের ধারণা সত্যি প্রমাণ হয়েছে। ভিনগ্রহের প্রাণীর সঙ্গে মানুষের এই প্রথমবার সাক্ষাৎ ঘটতে যাচ্ছে।' 'যা কইবা খুইলা কও। মাইঝরাইতে আমার ভিনগ্রহের প্রাণীরে মেহমানদারির খায়েশ নাই। তাছাড়া মিডিয়ারে খবর না দিয়া আমগোরে ডাকলা ক্যান? এইখানে সিটি করপোরেশনের কুনু হাত নাইক্কা।' এ...

‘এমন দিনে জুয়া খেলছে ক্যাশিয়ার, জোকস নাকি!’

Stories
কৌতুক পড়ে নিজে হাসতে না চাইলেও আপনার ফেসুবক প্রতিবেশীকে হাসাতে এটি শেয়ার করুন। হাসলে শরীর ভাল থাকে। কৌতুক ১ একটি দোকানের সাইনবোর্ডে লেখা, ‘শুধু শুধু অন্যের দোকানে গিয়ে ঠকবেন কেন, এখানে আসুন।’   জোকস ২ সেক্রেটারিকে আর কাজে রাখতে চান না চালাক বস। তাই তিনি বললেন, আপনি এত ভাল কাজ করেন যে আমি ভাবতেও পারি না। আপনাকে ছাড়া কী করে অফিস চলবে! আগামী মঙ্গলবার থেকে চেষ্টা করেই দেখি, আপনাকে ছাড়া অফিস চলে কী না। হয়ে যাক পরীক্ষা।   ৩ নম্বর সতর্ক সঙ্কেত গৃহিনী : কী ব্যাপার তোমাকে না বললাম দুধ দিয়ে যাবে সকাল সাতটার মধ্যে। গোয়ালা: কী করুম আফা, কলে পানি সকাল আটটার আগে আসেই না।   চার নম্বর জোকস বস: কী ব্যাপার। আজ হিসাব মেলানোর শেষ দিন। অথচ ক্যাশিয়ার নেই। পিয়ন: স্যার উনি তো জুয়া খেলতে গিয়েছেন। ফিরতে নাকি দেরিও হতে পারে। বস: একি! আজ এত গুরুত্বপূর্ণ দিনে জুয়া খেলতে গেছ...
অতিপ্রাকৃতিক থ্রিলার গল্প : দ্বিতীয়

অতিপ্রাকৃতিক থ্রিলার গল্প : দ্বিতীয়

Stories
  মনিরুল ইসলামের সঙ্গে ডা. তৈয়ব আখন্দের প্রথম সাক্ষাৎ ‘আমি একজনকে খুন করেছি। কিন্তু...(বিরতি) আবার.. না মানে.. আমি আসলে খুন করি নাই। খুন করেছে আরেকজন।’ অস্পষ্ট এই কথাটা বলার আগে ৬৪ দীনবন্ধু রোডের একতলা বাড়ির একটি কক্ষে মনোবিজ্ঞানী ডা. তৈয়ব আখন্দ ও আটত্রিশ/চল্লিশ বছর বয়সী মনিরুলের মধ্যে যা আলাপ হয়েছিল- ‘ডাক্তার সাহেব, আমি আগে আমার নিজের সম্পর্কে বলি। আসলে নিজের সম্পর্কে বলার জন্যই আপনার কাছে আসা। আমি এমএ পাস করেছি গতবছর। এখনও চাকরি বাকরি হয়নি। তবে হবে। আমার মাথার মধ্যে সারাক্ষণ আরেকজন কথা বলে।’ এটুকু বলার পর যুবকের মনে হলো এভাবে নিজের সম্পর্কে বলা হচ্ছে না। আবার নতুন করে শুরু করা যায়। খেই ধরিয়ে দিলেন ডা. তৈয়ব আখন্দ। ‘আপনার নাম? পরিবারে কে কে আছেন? সমস্যার কথা না হয় একটু পরে শুনি।’ ‘আমার নাম মনিরুল ইসলাম মনির। বয়স ধরেন চল্লিশ। পরিবারে তেমন কেউ নাই। এক বড় ভাই আর ...