নতুন প্রযুক্তির হেলমেট Foresight Helmet
আলফ্রেদ বোয়াডগিস, ২৩ বছর বয়সী এই যুবক ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েল্সের ছাত্র যিনি রোবোকপের হেলমেটটিকে বাস্তবে পরিণত করেছেন। নাম দিয়েছেন Foresight Helmet । বোয়াডগিস বর্তমানে ইনডাসট্রিইয়াল ডিজাইন নিয়ে অনার্স করছেন। তিনি পুলিশ অফিসারদের জন্য রোবোকপের হেলমেটের প্রোটোটাইপ ডিজাইন করেছেন তাঁর ফাইনাল ইয়ারের প্রোজেক্ট হিসেবে। এটি শুধুমাত্র একটি হেলমেট নয় যা পরিধানকারীর চেহারা এবং মস্তক রক্ষা করবে, এইটি নতুন কিছু প্রযুক্তির ধারণার বাস্তবায়ন প্রকল্প।
হেলমেটটির নামকরণ করা হয়েছে ফরসাইট Foresight Helmet। এই হেলমেটটিতে কিছু আশ্চর্যজনক প্রজুক্তি প্রদান করা হয়েছে। হেলমেটটিতে কণ্ঠস্বরের মাধ্যমে টার্ন-বাই-টার্ন জিপিএস এবং অফিসারের চোখের সামনে বিস্তারিত তথ্য প্রদর্শনের সুবিধা রয়েছে।
কোন অফিসার এই হেলমেটটি পরে কোন বাহনের নাম্বার প্লেটের দিকে ৫ সেকেন্ড তাকিয়ে থাকলে, হেলমেটটি সেই বাহনের রেজিস্ট্রেশানের ত...














