চীনের হারবিন শহরে স্ফটিক ভাস্কর্য উৎসব
শীতের দেশগুলো প্রকৃতির অনেক সৌন্দর্য থেকে বঞ্চিত। ওখানে আমাদের দেশের মতো দিগন্তজোড়া সবুজ নেই। বছরজুড়ে ছয় ঋতুতে তেরো পার্বণের বান ডাকে না সেসব দেশে। কিন্তু ভৌগোলিক অবস্থানের এই সীমাবদ্ধতা তারা কাজে লাগায় অন্যভাবে। তুষারঝরা মৌসুমে যখন পথঘাট সব সাদা হয়ে যায়, তখন তারা বাইরে বের হয়ে মেতে ওঠে উৎসবে। খেলাধুলার পাশাপাশি বরফ দিয়েই তৈরি করে নানা রকম ভাস্কর্য। কোথাও কোথাও বরফের মূর্তি বানানোর প্রতিযোগিতাও হয়। তেমনই বড় চারটি প্রতিযোগিতার কথা জানাচ্ছেন জুবায়ের হোসেন
বিশাল রাজপ্রাসাদটার সামনের চত্বরে দাঁড়িয়ে আছে একটি এক্কাগাড়ি। সামনে দুটি তেজি সাদা ঘোড়া জুড়ে দেওয়া। মনে হচ্ছে শপাৎ করে চাবুক পড়ামাত্র চিহি ডেকে ঘোড়া দুটি দৌড়াতে আরম্ভ করবে। ভালো করে তাকালে বোঝা যায়, ওগুলো আসল নয়। কোনো শিল্পী পরম যতেœ তৈরি করেছেন অপূর্ব এক ভাস্কর্য। তবে এই ভাস্কর্যের গায়ে হাত রাখলে জমে যাওয়ার ভয় আছে। কারণ সেগুলো যে বরফে ত...









