মেসাকের তাণ্ডবে চীনে বন্যা, উদ্ধার তৎপরতা জোরদার - Mati News
Tuesday, July 21

মেসাকের তাণ্ডবে চীনে বন্যা, উদ্ধার তৎপরতা জোরদার

চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে টাইফুনের প্রভাবে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এতে কয়েকটি জলাধারের বাঁধ ভেঙে গেছে। ব্যাপক উদ্ধার অভিযান চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে কুয়াংশির প্রায় ৭৭ শতাংশ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। নাননিং-সহ কুইকাংয়ে ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে।

দুর্যোগ মোকাবিলায় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনায় উদ্ধার তৎপরতা সর্বাত্মকভাবে চলছে। এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। উদ্ধারকাজে ১৬টি অগ্নিনির্বাপণ ও উদ্ধার দলের ১ হাজার ৬৭১ জন সদস্য, ৩৩০টি ফায়ার ট্রাক এবং ১৯৫টি নৌকা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী কুয়াংতোং প্রদেশ থেকেও অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *